সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাটে পৃথক স্থানে ১টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৪টি দোকানে আগুন

প্রতিনিধি: / ১৮৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

ফকিরহাট প্রতিনিধি: ফকিরহাটে পাঁচ ঘন্টার ব্যবধানে ফকিরহাট বাজারে ৪টি দোকান ও মৌভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুণ লেগে ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার সন্ধ্যা ও দিবাগত মধ্যরাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স ফকিরহাট ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান মিয়া জানান, রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ফকিরহাট বাজারের পুরাতন সুপারি পট্টি গলিতে মো. ইমরানের দোকানে আগুণ লাগে। এরপর দ্রুত আগুণ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ারসার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুণ নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গার্মেন্টস ও সুতার দোকান সহ আশেপাশের ৪টি দোকান পুড়ে গেছে। এতে প্রাথমিক ধারণা অনুযায়ী প্রায় ১৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে ধারণা করছেন এই কর্মকর্তা।
ক্ষতিগ্রস্থ দোকানের মালিক মো. ইমরান ও উত্তম চন্দ্র সাহা জানান, সামনে ঈদের জন্য নতুন পোশাক ও জিনিসপত্র উঠিয়ে ছিলেন দোকানে। আগুণে পুড়ে যাওয়ায় এখন সর্বস্ব হারিয়ে পথে বসতে হবে তাদের। ভাই ভাই গার্মেন্টের মালিক উত্তম সাহার প্রায় ৬লাখ, মো. ইমরান সুতার ঘরের মালিক মো. ইমরানের প্রায় ৯লাখ, মিতালী গার্মেন্স এর মালিক তুলশি দেবনাথের প্রায় ৫লাখ এবং রায়হান সুজের মালিক মো. রায়হানের প্রায় ৪লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন তারা।
অপরদিকে উপজেলার মৌভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত সন্ধ্যায় আগুণ লেগেছে বলে জানায় ফকিরহাট ফায়ার সার্ভিসের ওসি মো. শাহজাহান মিয়া। খবর পেয়ে একটি টিম গিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে তিনি ধারণা করছেন।
ফকিরহাট উপজেলা শিক্ষা কর্মকর্তা শোভা রায় জানান, আগুনে মৌভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের একটি কক্ষের বৈদ্যুতিক মালামাল ও আসবাবপত্রের কিছু অংশ পুড়ে গেছে বলে তিনি জানতে পেরেছেন। প্রধান শিক্ষক লিখিত প্রতিবেদন দিলে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।


এই বিভাগের আরো খবর