বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, রাজশাহীতে আহত ৩

প্রতিনিধি: / ২৪০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫

রাজশাহীর নগরীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার ( ৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয়ে রাত সাড়ে ১১ টা পর্যন্ত থেমে থেমে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলে। এসময় গুলি বিনিময়, ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপে এক পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছেন। এসময় সাংবাদিকের মোটরসাইকেলসহ তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। বিএনপির নেত্রীর একটি বাড়ি ও বিএনপির একটি অফিস ভাঙচুর করা হয়েছে। আহতরা হলেন- মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার কন্সটেবল তোফাজ্জল হোসেন, স্থানীয় বাসিন্দা সনি ও এক রিকশাচালক। আহতরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে নগরীর দড়িখড়বোনা এলাকার মুন রাবেয়া টাওয়ার থেকে যুবলীগ নেতা সাব্বির বাবুকে ধরিয়ে দেয় মহিলা দলের নেত্রী লাভলী। এর জেরে শুক্রবার সন্ধ্যায় বিএনপির এক পক্ষের লোক এসে লাভলীর বাড়িতে ভাঙচুর করে। হামলাকারীরা সেখান থেকে সরে গেলে পরে নগরীর দড়িখড়বোনা এলাকায় লাভলী গ্রুপের সাথে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় গ্রুপের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলে নগরীর শালবাগান পর্যন্ত। এর পর থেকে দড়িখড়বোনা, শালবাগান ও রেলগেট এলাকায় থেমে থেমে উত্তেজনা বিরাজ করতে থাকে। এ বিষয়ে নগর পুলিশ কমিশনার আবু সুফিয়ান বলেন, তারা নিজেরাই সংঘর্ষে জড়িয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশের এক সদস্য আহত হয়েছেন। পুলিশের এই কর্মকর্তা বলেন, থানায় কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।


এই বিভাগের আরো খবর