সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অক্ষয় শিবলিঙ্গ জড়িয়ে ধরলেন

প্রতিনিধি: / ১২৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

বলিউডের ‘খিলাড়ি’খ্যাত অভিনেতা অক্ষয় কুমার। ‘ও মাই গড’ সিনেমায় কৃষ্ণের চরিত্রে অভিনয় করেন। সিনেমাটির সিক্যুেয়লে শিবের ভূমিকায় দেখা যায় এই তারকাকে। এবার একটি মিউজিক ভিডিওতে শিবলিঙ্গ জড়িয়ে ধরে বিতর্কের মুখে পড়েছেন অক্ষয়। কয়েক দিন আগে মুক্তি পেয়েছে ‘মহাকাল চলো’ শিরোনামের একটি গান। এতে অক্ষয় ছাড়াও দেখা যায় বিক্রম, পলাশ সেনকে। গানটির বেশ কিছু দৃশ্য দেখে ভীষণ চটেছেন পুরোহিত সংগঠনের সদস্যরা। তাদের অভিযোগ, গানটি নিয়ে কোনো সমস্যা না থাকলেও গানের দৃশ্যে নিয়ে আপত্তি। গানের দৃশ্যে দেখা যায়, অক্ষয় শিবলিঙ্গ জড়িয়ে ধরে আছেন। দেবাদিদেব মহাদেবের পাশাপাশি অক্ষয়ের ওপরেও ঢালা হচ্ছে হলুদ ও মধু। পুরোহিতদের বক্তব্যÑ একটি শিবলিঙ্গকে যখন পঞ্চমৃত দিয়ে অভিষেক করানো হয়, তখন মহাদেবকে এইভাবে জড়িয়ে ধরা কোনোভাবেই উচিত হয়নি অক্ষয়ের। এটি এক প্রকার হিন্দু ধর্মকে অপমান করা। তা ছাড়া বেশ কিছু দৃশ্যে দেখা যায়, মহাকালকে ভস্ম দিয়ে অভিষেক করা হচ্ছে, যা উজ্জয়নীর মহাকাল ছাড়া অন্য কোনো মন্দিরে করার নিয়ম নেই। বিষয়টি নিয়ে জোর চর্চা চললেও নীরব ছিলেন অক্ষয়। অবশেষে মুখ খুলেছেন এই তারকা। এ অভিনেতা বলেন, “ছোটবেলা থেকেই আমার বাবা-মা শিখিয়েছেন বাবা-মায়ের আগেও ঈশ্বর হলেন আমাদের পিতা-মাতা, আমাদের রক্ষক। কেউ যদি বাবা আমাকে আলিঙ্গন করে, তাহলে সমস্যা কোথায়?”কেউ ভুল বুঝলে কিছু করার নেই বলে মন্তব্য করেছেন অক্ষয়। তার ভাষায়Ñ “আমি মহাদেবকে জড়িয়ে ধরে শক্তি পাই। আমার ভক্তিকে কেউ যদি ভুল বোঝে তাহলে আমার কিছু করার নেই। এতে আমার কোনো দায় নেই।”


এই বিভাগের আরো খবর