সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ওরি উর্বশীকে ধাক্কা দিলো

প্রতিনিধি: / ১৫৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার জন্মদিন ছিল গত মঙ্গলবার। সেদিনের পার্টির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। আর ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, অভিনেত্রী উর্বশীর সঙ্গে আলোচিত ইন্টারনেট ইনফ্লুয়েনসার ওরিকে। উর্বশীর সঙ্গে নাচছেন ওরি। নাচতে নাচতে আচমকা উর্বশীকে ধাক্কা দেন তিনি। তার ধাক্কায় হোঁচট খান অভিনেত্রী। আর তা নিয়েই নানা প্রতিক্রিয়া দেখা যায় নেটিজেনদের মাঝে। এর আগে দুবাই স্টেডিয়াম থেকে ওরি ও উর্বশীর একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে ওরি ও উর্বশীকে একই গানে নাচতে দেখা গেছে। ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে দুবাইয়ে যান তারা। সেখানে ঊর্বশীর গালে চুমু খেতেও দেখা যায় ওরিকে। কিন্তু এবার অভিনেত্রীকে ধাক্কা দেওয়ার সেই ভিডিওটি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন ওরি নিজেই। সেখানে উর্বশীকে নিয়ে রসিকতা করে ওরি লিখেছেনÑ বিশ্বের প্রথম কোনো নারীকে আমি ধাক্কা দিয়েছি। ভিডিওটি দেখে এক নেটিজেন লিখেছেনÑ ‘গুড জব।’ আরেক নেটিজেন লিখেছেনÑ ‘ডাকু মহারাজে উর্বশীর জায়গা নেবেন ওরি।’ আবার রসিকতার আড়ালে আদতে ওরি উর্বশীকে বিদ্রূপ করলেন বলেও নেটিজেনদের অনেকের মন্তব্য ছিল।


এই বিভাগের আরো খবর