সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা 

প্রতিনিধি: / ১৯৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা ): খুলনার পাইকগাছার কপিলমুনিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার কপিলমুনি বাজারের নিকটবর্তী পালপাড়া এলাকায় নিম্নমানের গুড় তৈরির অভিযোগের ভিত্তিতে কারখানায় মোবাইল কোর্ট পরিচালনার করে ব্যবসায়ীকে জরিমানা করে। এসময় দু’জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা থাকায় ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর অধীনে দুইটি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও বিভিন্ন দোকানে ক্রয় রশিদ, মূল্যতালিকা যাচাই করা  সহ দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য সতর্কতামূলক প্রচারণা চালানো হয়৷ এসময় মূল্যতালিকা প্রদর্শন না করায় ১টি মামলায় অভিযুক্তকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযান পরিচালনা করেন পাইকগাছা উপজেলা সহকারী  কমিশনার ( ভূমি ) মো. ইফতেখারুল ইসলাম শামীম ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হাসিবুর রহমান।


এই বিভাগের আরো খবর