সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

যারা মাতাবেন এবারের অস্কারের মঞ্চ

প্রতিনিধি: / ১৪৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

দেখতে দেখতে সময় ঘনিয়ে আসছে। আগামী ২ মার্চ বাংলাদেশ সময় রাত ৭টায় ক্যালিফোর্নিয়ায় বসবে ৯৭তম অস্কারের আসর। অনুষ্ঠানটি উপস্থাপন করবেন জনপ্রিয় কমেডিয়ান কনান ও’ ব্রায়েন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে ডলবি থিয়েটার থেকে, যা বিশ্বব্যাপী ২০০টিরও বেশি অঞ্চলে দেখানো হবে। মূল পুরস্কার প্রদান আয়োজনের আগে রেড কার্পেট শো শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। সেখানে পারফর্ম করবেন বিশ্বসেরা তারকারা। অস্কার কমিটি এক ই-মেইল বার্তায় পারফর্ম করা তারকাদের সেই তালিকা প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে নাচ-গানে মঞ্চ মাতাবেন ডোজা ক্যাট, সিঁথিয়া এরিভো, অ্যারিয়ানা গ্রান্দে, ব্ল্যাকপিঙ্কের লিসা, কুইন লাতিফা এবং রেই। এই তারকাখচিত পরিবেশনাগুলো বিশ্ব চলচ্চিত্রের ঐতিহ্য ও কিংবদন্তিদের সম্মান জানাতে আয়োজিত হবে। এক বিশেষ পরিবেশনায় চমক হিসেবে যোগ দেবে লস অ্যাঞ্জেলেস মাস্টার কোয়ারেল। অনুষ্ঠানের এঙ্িিকউটিভ প্রডিউসার রাজ কাপূর এবং কেটি মুলান জানিয়েছেন, আরও অনেক তারকা যোগ দেবেন অস্কারের মঞ্চে। তাদের নামের তালিকাও প্রকাশ হবে দ্রুতই।


এই বিভাগের আরো খবর