সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এ আর রহমান সাবেক স্ত্রীর অসুস্থতায় হাসপাতালে গেলেন

প্রতিনিধি: / ১৩২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

অস্কারজয়ী সংগীতজ্ঞ এ আর রহমান ও সায়রা বানুর বিচ্ছেদ হয়েছে গত বছরের শেষের দিকে। এ সংবাদ প্রকাশ্যে আসার পরপরই শোবিজে রীতিমতো ঝড় বয়ে যায়। এ আর রহমানের পরকীয়ার কারণে এ ঘটনা ঘটে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে এমনটাই জানা যায়। এ আর রহমান ও সায়রা বানু আলাদা হয়ে গেলেও একে অপরের নামে নিন্দা বা অপ্রীতিকর কোনো কথাবার্তা বলেননি। সংসার জীবনের ইতি ঘটলেও তারা একে অন্যের এখনো শুভাকাঙক্ষী তা প্রমাণ করলেন সাবেক এ দম্পতি। সায়রা বানু সম্প্রতি অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অস্ত্রোপচারও করা হয়েছে। এখন তার শারীরিক অবস্থা কেমন তা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান তার আইন বিষয়ক পরামর্শদাতা বন্দনা শাহ। বন্দনা শাহ জানান, স্ত্রীসহ সুরকার ও সাউন্ড ডিজাইনার রেসুল পুকুট্টিসহ সায়রার সাবেক স্বামী এ আর রহমান দেখতে এসেছিলেন। এ কঠিন সময়ে তার পাশে থাকার জন্য কৃতজ্ঞতা। সায়রা রহমানের বিবৃতির মাধ্যমে বন্দনা আরও জানান, কয়েকদিন আগে সায়রা বানুকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। তার অস্ত্রোপচারও হয়েছে। জীবনের এই কঠিন সময়ে দ্রুত সুস্থ হয়ে উঠতে চাইছেন। যারা তার দ্রুত আরোগ্য করেছেন, তাদের ধন্যবাদ জানিয়েছেন। শেষে তিনি উল্লেখ করেন, ‘লস অ্যঞ্জেলসের বন্ধু রেসুল পুকুট্টি ও তার স্ত্রী সাদিয়াকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সায়রা। প্রত্যেকের ভালোবাসা-শুভকামনা পেয়ে একেবারে আপ্লুত।’


এই বিভাগের আরো খবর