সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অপু বিশ্বাস নিয়মিত জিমে যাচ্ছেন !

প্রতিনিধি: / ১৩৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

দেশের শোবিজ অঙ্গনে এখনও বেশ সক্রিয় ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে অনেকদিন ধরে পর্দায় দেখা না মিললেও বিভিন্ন কমার্শিয়াল কাজে ব্যস্ত থাকতে দেখা যায় নায়িকাকে। আবার মাঝে বিভিন্ন ব্রাইডাল ফটোশুটে অংশ নিয়েও বেশ আলোচনায় ছিলেন এই ঢালিউড কুইন। এসব কিছুর জন্যই নিজেকে ফিট রাখার আপ্রাণ চেষ্টা অপু বিশ্বাসের। তাই তো নিয়মিত জিমে যাচ্ছেন, করছেন ব্যায়াম। সম্প্রতি সেখান থেকেই অনুরাগীদের দিলেন বিশেষ বার্তা। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে জিম থেকে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস। সেখানে অপু লেখেন, ‘ধৈর্য এবং নিজের ওপর আস্থা রাখলে পরিশ্রমই ব্যক্তিকে সাফল্যের নিশ্চয়তার জানান দেবে।’ অপুর এই পোস্টে নায়িকাকে মন্তব্যঘরে প্রশংসায় ভাসান অনুরাগীরা। একজন লিখেছেন, ‘বাস্তব কথা বলছেন’, আরেকজন লিখেছেন, ‘আপনাকে সুন্দর লাগছে।’ এদিকে গেল বছরের নভেম্বরে অপু আভাস দিয়েছিলেন, নিজেকে অভিনয়ের জন্য পুরোপুরি ফিট করেই পর্দায় ফিরবেন তিনি। অভিনেত্রী বলেছিলেন, ‘আগামীতে আরও সিনেমা করব, সেটার জন্য নিজেকে পরিবর্তনের চেষ্টা করছি।’ এর জন্য নাকি বেশ সময় নেবেন বলেও জানিয়েছিলেন নায়িকা। সে থেকেই জল্পনা উঠেছে, হয়ত নতুন ছবির জন্য জিমে নিজেকে ব্যস্ত রাখছেন অপু বিশ্বাস।


এই বিভাগের আরো খবর