সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মোংলায় অসুস্থ মুক্তিযোদ্ধার বাড়ীতে আগুন  ও চিংড়ি ঘের দখলের অভিযোগ 

প্রতিনিধি: / ১৯৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোংলায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম ফকিরের বাড়ীতে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে এলাকার চিহ্নিত একদল দুর্বৃত্তদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিনের বেলায় প্রকাশ্যে দিবালোকে সশস্ত্র অবস্থায় এলাকাবাসির সামনে আগুন দিয়ে সাবেক চেয়ারম্যানের বাড়ীর মুল ফটকের গেট পুড়িয়ে দেয়ার চেষ্টা চালানো হয়। পরে আশপাশের লোকজনের চিৎকারে দিলে বাড়ী ভিতরে আগুন দেওয়ায় চেষ্টা ব্যর্থ হয় দূর্বৃত্তদের।
এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে কাউকে আটক করা যায়নি। মোংলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও স্থানীয় সুন্দরবন ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম ফকিরের মেয়ে নুরজাহান হীরা অভিযোগ করে বলেন, অল্প কয়েক বছর আগে তার ভাই মারা গেছেন। বৃদ্ধ বাবা মা অসুস্থ থাকায় প্রায়ই তারা চিকিৎসার জন্য খুলনায় থাকেন। এ কারণে তাদের সুন্দরবন ইউনিয়নের বাঁশতলার বাড়িতে অধিকাংশ সময়ে কোন লোকজন থাকেন না। বাড়িতে কেউ না থাকায় সুযোগে বাঁশতলা গ্রামের জিয়ার শেখের নেতৃত্বে নিজাম ফকির, আলা ফকির, মিঠু মোল্লা, আকতার মোল্লা ও আল আমিন তাদের বাড়ীর প্রধান গেটে আগুন ধরিয়ে দেয়। পরে আশপাশের লোকজন ডাক চিৎকারে তারা পালিয়ে গেলে বাড়ীতে আগুন দিতে ব্যর্থ হয়।
তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী সরকারের পট পরিবর্তন হওয়ার পর থেকেই গ্রামের রাজনীতির আক্রোশে তাদের পরিবারের ওপর জুলম অত্যাচার করে আসছেন জিয়ার শেখ ও তার সহযোগীরা। এই বাহিনীটি গত মাসের প্রথম দিকে তাদের সুন্দরবন ইউনিয়নের পাখিমারা এলাকায় ৩০ বিঘার একটি চিংড়ি ঘের জবর দখল করে মাছ লুট করে নেয়। যা এখনও তা নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে জিয়ার শেখের দোর্দণ্ড দাপটে থানায় অভিযোগ পর্যন্ত দিতে পারেনি ভূক্তভোগী পরিবারটি।
ভূক্তভোগী অভিযোগ করে আরও বলেন, তার বাবা একসময় আওয়ামী রাজনীতির সাথে জড়িত থাকলেও অসুস্থতার কারণে দীর্ঘ কয়েক বছর ধরে তিনি দলীয কর্মকার্ন্ডে নিস্কীয় রয়েছেন। তারপরও রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই নব্য বিএনপির নাম ব্যবহার করে এলাকার চিহ্নিত দুর্বৃত্তরা তাদের ঘের দখল, বাড়িতে অগ্নি সংযোগসহ মোটা অংকের চাঁদা দাবি করছে। এদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিলে এরা আরো ক্ষতি করবে বলে তাদেরকে শাসাচ্ছে। এ কারণে ভূক্তভোগী পরিবার আইনের আশ্রয় নিতে ভয় পাচ্ছে। তারা আতংকগ্রস্ত হয়ে নিরাপত্তাহীনতায় ভূগছে।
এদিকে বৃহস্পতিবার বাড়ীতে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় মোংলা থানার ওসি আনিসুর রহমান বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া করেনি। কাউকে আটকও করা যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর