সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জয়া শাড়িতে নজর কাড়লের

প্রতিনিধি: / ১৫৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

মডেল-অভিনেত্রী জয়া আহসান। গ্ল্যামার ও অভিনয় গুণে অনেক আগেই দর্শক, সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। সেরা অভিনেত্রী হিসেবে পেয়েছেন চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ওপার বাংলাতেও রয়েছে জয়ার সুখ্যাতি। সেখানেও পেয়েছেন সম্মাননা। স্যোশাল মিডিয়াতে সরব জয়া নিয়মিত ছবি পোস্ট করে চমকে দেন নেটিজেনদের। সম্প্রতি বেনারসি শাড়িতে ধরা দিয়েছেন জয়া। যা দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা। ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন জয়া। তাতে দেখা যায়, নদীর ঘাটে দাঁড়ানো অভিনেত্রী জয়া আহসান। সিঁড়িতে আবির ফেলা। অন্য ছবিতে নদীর জলে পা ডুবাতেও দেখা যায় জয়াকে। ছবিগুলোর ক্যাপশনে এই অভিনেত্রী লেখেন, “আমি রক্তাক্ত, আমি ব্যথিত; তুমি আমাকে দেখ, ইচ্ছে না করলে দেখবে না। তুমি চাইলে আমি অদৃশ্য হব, সাগরের ওপারে চলে যাব।” জয়াকে এমন লুকে দেখে নেটিজেনরা নানা ধরেনের মন্তব্য করছেন। একজন লেখেন, “দিন যত যাচ্ছে, বয়স কমছে জয়ার।” আরেকজন লিখেছেন, “শুভ সকাল ১৩ বছরের যুবতী আপা।” বিস্ময় প্রকাশ করে অন্য একজন লেখেন, “সেই ছোটবেলা থেকে দেখছি, একইরকমের আছেন জয়া আহসান।” নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে জয়া আহসান অভিনীত কলকাতার ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমা। সম্প্রতি সেখানে যোগ দিতে উড়ে গিয়েছেন এই অভিনেত্রী।


এই বিভাগের আরো খবর