সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

‘তারা তিনজন’ আবারও পর্দায় ফিরছে

প্রতিনিধি: / ১৬৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

প্রয়াত কথাসাহিত্যিক এবং নির্মাতা হুমায়ূন আহমেদ ছিলেন বাংলা নাটকের জগতে বহু কালজয়ী চরিত্রের সৃষ্টিকর্তা। তার মধ্যে অন্যতম তিন চরিত্রে কাজ করেছিলেন ডা. এজাজ, ফারুক আহমেদ ও স্বাধীন খসরু। ১১ বছর আগে সেই চরিত্রগুলো এতটাই মনে দাগ কাটে যে, এখনও তাদের সামনে পেলে এড়িয়ে যান না দর্শকরা। বরং আরও আক্ষেপ করে যে- আবার কবে দেখা যাবে সেই তিনজনকে! এবার দর্শকদের জন্য সুখবর আনলেন হুমায়ূন পুত্র নুহাশ হুমায়ূন। ‘তারা তিনজন’-এর সেই আইকনিক চরিত্র আবার ফিরে আসছে পর্দায়। সেই প্রোজেক্টের নাম ‘ওরা তিনজন’, যা পরিচালনা করছেন হুমায়ূন পুত্র। বাবার পছন্দের তিন অভিনয়শিল্পী ডা. এজাজ, ফারুক আহমেদ ও স্বাধীন খসরুকে নিয়ে প্রোজেক্টটি হাতে নিয়েছেন নুহাশ। ইতোমধ্যে তাদের নিয়ে গাজীপুরের বিভিন্ন লোকেশনে শুটিং সম্পন্ন হয়েছে বলে নির্মাতা সূত্র জানিয়েছে। জানা গেছে, কনটেন্টটি কোনো ইউটিউব চ্যানেলে নয়; স্ট্রিমিং হবে দেশের জনপ্রিয় একটি ওটিটিতে। ডা. এজাজ, ফারুক আহমেদ ও স্বাধীন খসরু- এই তিনজন একসঙ্গে করেছেন অসংখ্য টিভি নাটক। ‘তারা তিনজন’ ছাড়াও তাদের জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ‘তারা তিনজন টি-মাস্টার’, ‘তারা তিনজন ঝামেলায় আছে’, ‘তারা তিনজন হে পৃথিবী বিদায়’, ‘তারা তিনজন ফুচকা বিলাস’, ‘ভাইরাস’, ‘আমরা জেগে আছি’, ‘আবারো তিনজন’, ‘আমরা তিনজন’, ‘উড়ে যায় বকপক্ষী’। এসব নাটকগুলো রচনা করেছিলেন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ।


এই বিভাগের আরো খবর