সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে যুবকদের রাজনৈতিক  ক্ষমতায়নে লক্ষে কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধি: / ১৬৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে যুবকদের রাজনৈতিক ক্ষমতায়নে লক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে লিংকেজ বিষয়বক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। হাই কমিশন অফ কানাডা টু বাংলাদেশ এর সহযোগিতায় এবং উন্নয়ন সংস্থা ওয়াদা’র আয়োজনে বুধবার দুপুরে শহরের ধানসিড়ি হোটেলে এ কর্মশালার অনুষ্ঠিত হয়।  বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে ও ওয়াদা‘র চেয়ারম্যান ও সিইও নিলুফা আক্তার ইতি’র সঞ্চালনায় কর্মশালা প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম,এ সালাম। এসময় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা জামায়াতের সেক্রেটারি শেখ ইউনুস আলী, গন অধিকার পরিষদের সভাপতি মোঃ নুরুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান লিটন, জেলা মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শমসের আলী মোহন, ওয়াদার প্রজেক্ট ম্যানেজার আল-আমিন সরদার প্রমুখ। এছাড়া কর্মশালায় ওয়াদ‘র ইয়ুথ গ্রুপের সদস্য মোঃ সাজিদ, তুলি আক্তার, অভিজিৎ, জুই আক্তার, মোঃ আলামিনসহ প্রমুখ বক্তব্য রাখেন। কর্মশালায় রাজনৈতিক দলের নেতাদের স্বচ্ছতা, জবাবদিহীতা, সুশাসন ও গণতান্ত্রিক ব্যবস্থা ও রাজনৈতিক দক্ষতা উন্নয়ন প্রচারণায় তরুন যুবদের উদবুদ্ধ করা হয়।

 

 


এই বিভাগের আরো খবর