সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

‘টাইটানিক’-এর রোজ নতুন পরিচয়ে আসছেন

প্রতিনিধি: / ১৬৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

এক জীবনে হলিউড অভিনেত্রী কেট উইন্সলেট অনেক চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু এখনো বিশ্বজুড়ে তাকে সবচেয়ে বেশি চেনে ‘টাইটানিক’-এর রোজ হিসেবেই। সেই পরিচয়ের গণ্ডি পেরিয়ে এবার নতুন এক ভূমিকায় আসছেন এই অস্কারজয়ী তারকাÑপরিচালক হিসেবে। নেটফ্লিঙ্রে ব্যানারে নির্মিতব্য ‘গুডবাই জুন’ সিনেমার পরিচালনার দায়িত্ব নিচ্ছেন কেট উইন্সলেট। পারিবারিক সম্পর্কের টানাপোড়েন, বিচ্ছিন্ন ভাই-বোনের জীবনের গল্প এবং হাস্যরসের সংমিশ্রণে তৈরি হবে এই সিনেমাটি। শুধু পরিচালনা নয়, অভিনয় ও প্রযোজনার দায়িত্বও পালন করবেন তিনি। ‘গুডবাই জুন’-এ কেট উইন্সলেটের পাশাপাশি থাকছেন হলিউডের আরও নামী অভিনেতারাÑটোনি কলেট, জনি ফ্লিন, আন্দ্রিয়া রাইজবোরো, টিমোথি স্পল এবং হেলেন মিরেন। বিশেষ চমক হিসেবে থাকছে কেট উইন্সলেটের ছেলে জো অ্যান্ডার্স, যিনি ছবিটির চিত্রনাট্য লিখেছেন। প্রযোজনায় কেটের সঙ্গে থাকছেন সলোমন উইনসলেট, যিনি এর আগে ‘লি’ সিনেমার প্রযোজক ছিলেন। বর্তমানে ইংল্যান্ডে সিনেমাটির শুটিং সেট প্রস্তুত করা হয়েছে এবং দ্রুতই শুরু হবে দৃশ্যধারণ। সম্প্রতি ‘হাউ টু ফেইল’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে কেট উইন্সলেট তার পরিচালক হিসেবে অভিষেকের বিষয়ে কথা বলেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে মানুষ তাকে পরিচালনায় আসার জন্য উৎসাহিত করলেও তিনি সে পথে আগ্রহী ছিলেন না। তবে সময়ের সঙ্গে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়েছে। কেট উইন্সলেট বলেন, ‘‘আমি এখন মনে করি, নারীদের পরিচালনায় আসা অত্যন্ত জরুরি। আমাদের দায়িত্ব নিতে হবে, যাতে অন্য নারীরাও অনুপ্রাণিত হয় এবং এই শিল্পে নিজেদের জায়গা করে নিতে পারে।’’ অভিনয়জীবনে অসংখ্য সাফল্যের পর এবার ক্যামেরার পেছনে দাঁড়াতে যাচ্ছেন কেট উইন্সলেট। দর্শকরা অপেক্ষায় আছেন, রোজ থেকে পরিচালক কেটের নতুন যাত্রা কেমন হয়!


এই বিভাগের আরো খবর