সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অক্ষয় কুমার নতুন পরিচয়ে আসছেন

প্রতিনিধি: / ১৫০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার এবার নতুন এক পরিচয়ে হাজির হচ্ছেন। দীর্ঘদিন ধরে বঙ্ অফিসে সাফল্য অর্জন করলেও সাম্প্রতিক সময়ে তার বেশ কয়েকটি সিনেমা প্রত্যাশিত সাড়া ফেলতে ব্যর্থ হয়েছে। তবে এবার তিনি নতুন এক উদ্যোগে নাম লিখিয়েছেনÑগায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। সম্প্রতি অক্ষয় কুমার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে, তিনি শিবলিঙ্গকে জড়িয়ে বসে আছেন। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ওম নমঃ শিবায়, মহাকালের শক্তি ও ভক্তি অনুভব করুন।’ এই পোস্ট প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে কৌতূহল বেড়ে গেছে। জানা গেছে, অক্ষয়ের গানের ক্যারিয়ার শুরু হচ্ছে শিব আরাধনার মাধ্যমে। তার প্রথম অ্যালবামের নাম ‘মহাকাল চলো’, যেখানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়ক পলাশ সেন ও বিক্রম। এটি অক্ষয়ের জন্য এক নতুন যাত্রা। ভক্তরা তার এই নতুন পরিচয়কে কতটা গ্রহণ করেন, সেটাই এখন দেখার বিষয়।

 


এই বিভাগের আরো খবর