সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এবার অ্যাটলির নতুন সিনেমায় প্রধান চরিত্রে আল্লু অর্জুন

প্রতিনিধি: / ১৫২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন আবারও বড় বাজেটের একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন। ‘পুষ্পা ২’ সিনেমার সাফল্যের পর এবার জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমারের নতুন সিনেমায় অভিনয় করবেন তিনি। অ্যাটলি কুমার সর্বশেষ শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার পরিচালনার দায়িত্বে ছিলেন, যা বঙ্ অফিসে ব্যাপক সফলতা পেয়েছিল। গুঞ্জন রয়েছে, আগামী অক্টোবর মাস থেকেই ছবিটির শুটিং শুরু হতে পারে। ইতোমধ্যে আল্লু অর্জুনের সঙ্গে পরিচালকের আলোচনা চূড়ান্ত হয়েছে। জানা গেছে, এই ছবিতে প্রধান নারী চরিত্রে থাকছেন জাহ্নবী কাপুর। তিনি এর আগে ‘দেবরা’ ছবিতে অভিনয় করে দক্ষিণী দর্শকদের নজর কেড়েছেন এবং বর্তমানে রাম চরণের আসন্ন ছবিতেও কাজ করছেন। এক সাক্ষাৎকারে অ্যাটলি জানান, তিনি এবার আরও বড় পরিসরে সিনেমা নির্মাণ করতে চান এবং ভারতসহ আন্তর্জাতিক বাজারে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন। ‘জওয়ান’ ছবির সাফল্যের পর তিনি বলিউডের আরও বড় তারকাদের সঙ্গে কাজ করতে আগ্রহী। শোনা যাচ্ছে, তিনি সালমান খান এবং হৃতিক রোশনের সঙ্গেও সম্ভাব্য প্রজেক্ট নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। এই ছবির মাধ্যমে আল্লু অর্জুন ও অ্যাটলি কুমার প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। তাদের এই নতুন প্রজেক্ট দর্শকদের মধ্যে ইতোমধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। নির্মাতাদের কাছ থেকে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে ধারণা করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর