সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে আন্দোলনের মুখে ইউএনও বদলি, মিষ্টি বিতরণ

প্রতিনিধি: / ১৭০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির আন্দোলনের
মুখে মোংলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিনকে বদলি করা হয়েছে।
মোংলা থেকে প্রত্যাহার করে তাকে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত
করা হয়েছে। একই সাথে শারমিন আক্তার সুমি নামের নতুন এক কর্মকর্তাকে মোংলা
উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। খুলনা বিভাগীয়
কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার এস এম মোস্তাফিজুর রহমান
স্বাক্ষরিত এক আদেশ এই বদলীর নির্দেশ দেয় হয়েছে। মোংলার ইউএনও আফিয়া
শারমিনকে প্রত্যাহার করে নেয়ায় খবরে সোমবার সকালে মিষ্টি বিতরণ করেছে
আন্দোলনরত বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির
নেতাকর্মীরা।
বাগেরহাটের মোংলায় আওয়ামী লীগের চার ইউপি চেয়ারম্যানকে নিয়ে গোপন সভা
করার অভিযোগে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া
শারমিনের বিরুদ্ধে মিছিল করে পৌর বিএনপি। পরে তারা দ্রুত এই
ইউএনও’র দ্রুত প্রত্যাহার দাবী করে আল্টিমেটাম দেয়। বিসিএস ৩৫ ব্যাচের এ
কর্মকর্তা গত বছরের ১২ সেপ্টেম্বর সাতক্ষীরার তালা উপজেলা থেকে মোংলায়
ইউএনও হিসেবে যোগদান করেই নানা বিতর্কে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে আওয়ামী
প্রীতি, ক্ষমতার অপব্যবহার, প্রশাসনিক অদক্ষতা ও সেচ্ছাচারিতার অভিযোগ
এনে তাকে প্রত্যাহারের দাবিতে গত এক সপ্তাহ ধরে বিএনপি, বৈষম্যবিরোধী
ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি বিক্ষোভ প্রদর্শন ও আন্দোলন সংগ্রাম করে
আসছিল।


এই বিভাগের আরো খবর