সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পূজা বিয়ে নিয়ে এখনই ভাবছেন না

প্রতিনিধি: / ১৩৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী প্রথমবারের মতো মালয়েশিয়া গেছেন। গত শনিবার কুয়ালালামপুরে এনটিভি আয়োজিত নৈশভোজে অংশ নেন তিনি। তবে এ সংক্ষিপ্ত সফর শেষে দ্রুতই দেশে ফিরবেন অভিনেত্রী। পরে এক সংবাদ সম্মেলনে নানা প্রশ্নের উত্তর দেন পূজা চেরী। অভিনেত্রী বলেন, বিয়ে নিয়ে এখনই ভাবছেন না তিনি। কমপক্ষে আরও চার-পাঁচ বছর পর চিন্তা করে দেখবেন কবে বিয়ে করবেন তিনি। অভিনেত্রী বলেন, বিয়ে মানেই তো সবশেষ। এখনো সেটেল হইনি। যেতে চাই বহুদূর। মাঝপথে আটকে যেতে চাই না। আর মাঝপথে আটকানোর জন্য পূজা চেরী আসেনি। ঢালিউডের কিং শাকিব খান দেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক এবং জনপ্রিয়তায় তার আশপাশেও কেউ নেই বলেও মনে করেন পূজা। রায়হান রাফীর ওয়েব সিরিজ ‘ব্লাক মানি’তে পূজার চরিত্র উপভোগ্য ও ব্যতিক্রমী ছিল। এ ধরনের চরিত্র পেলে আরও ওয়েব সিরিজ করতে চান বলেও জানান পূজা চেরী। এ অভিনেত্রী বলেন, ‘চমক নিয়ে আবার আসছি পর্দায়, তবে তা এখনই প্রকাশ করতে চাই না।’ শিশুশিল্পী থেকে নায়িকা হওয়া একেবারে সহজ ছিল না উল্লেখ করে পূজা বলেন, ‘এখনো অনেক স্বপ্ন অপূর্ণ রয়েছে। ভালো কাজ করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে চাই।’ ঢালিউডের এ গ্ল্যামার গার্ল বলেন, শাবানা ম্যাডামের ‘ভাত দে’ কিংবা প্রিয়াংকা চোপড়ার ‘বরফি’র মতো চলচ্চিত্রে অভিনয় করতে চাই।

 


এই বিভাগের আরো খবর