সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন 

প্রতিনিধি: / ১৮৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি : দৈনিক নাগরিক ভাবনা ও চলতি বাংলার বাগেরহাট প্রতিনিধি মোঃ রাকিবুল হাসানের সাথে অসদাচরণ ও হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি)  সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে বাগেরহাট কর্মরত সংবাদকর্মীদের  আয়োজনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দীপ্ত টিভির বাগেরহাট জেলা প্রতিনিধি মামুন আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার বাগেরহাট সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন, দেশ টিভির বাগেরহাট প্রতিনিধি এসএস সোহান, কেটিভি২৪ ও সংবাদ সরাবেলার বাগেরহাট প্রতিনিধি সাংবাদিক কামরুজ্জামান শিমুল, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল দাস, মোল্লারহাট  প্রেসক্লাবের সভাপতি মফিজুল ইসলাম, আমার দেশের বাগেরহাট প্রতিনিধি মোহাম্মদ মিরানুজ্জামান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক নকীব মিজানুর রহমান,  মোহাম্মদ মিরানুজ্জামান, সোহাগ হাওলাদার, সোহরাব হোসেন রতন, সোহেল রানা বাবুল, তরিকুল ইসলাম, খান সুমন, শহিদুল ইসলাম, সিকদার সাঈদ,  মুন্না, রাসেল রাজু, হানিফ সিকদার, শেখ আহমেদ তারিক, শেখ সোহেলসহ বাগেরহাটে কর্মরত অর্ধশতাধিক সাংবাদিকবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, মোরেলগঞ্জ উপজেলার বিষখালি কমিউনিটি ক্লিনিক ভাঙচুর ও প্রতিষ্ঠানের কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখার তথ্য পেয়ে  সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক রাকিবুল হাসান। সাংবাদিক উপস্থিত হলে সোমা রাণী দাসকে কমিউনিটি ক্লিনিকে অবরুদ্ধ দেখতে পান ও কমিউনিটি ক্লিনিক এর ফুলবাগানের বেড়া ভাঙচুর করে ফুলবাগান তছনছ করে। এ বিষয়ে অভিযুক্ত দিপা বালা দাসকে বক্তব্য নেওয়ার জন্য ফোন দিলে সে অসদাচরণ, কটুক্তি ও হুমকি প্রদান করে। পরবর্তীতে দীপা বালা দাসের স্বামী বাদল দাসও ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান  করে।
বক্তারা বলেন, এই দীপা বালা দাস একজন মামলাবাজ।  ইতিপূর্বে অসংখ্য মানুষকে মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়াসহ হয়রানি করেছে। গত এক মাস আগে এই দীপা দাস ও তার স্বামী বাদল দাস তার ৯০ বছরের এক বৃদ্ধা শাশুড়িকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে দীপা দাস ও তার স্বামীর গ্রেফতারপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।
এ বিষয়ে জানতে চাইলে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম বলেন, আমি ইতিমধ্যে একটি সাধারণ ডায়েরি পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর