সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সেই মোনালিসা নতুন করে পড়ালেখা শুরু করলেন

প্রতিনিধি: / ১৬৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

ভারতে অনুষ্ঠিত মহাকুম্ভে গিয়ে ভাগ্য পরিবর্তন ঘটে মোনালিসা নামের এক মালা বিক্রেতা তরুণীর। কারণ, বলিউডের নায়িকা হতে যাচ্ছেন তিনি। শোনা যাচ্ছে, পরিচালক সনোজ মিশ্রের আসন্ন একটি ছবিতে দেখা যাবে তাকে। কিন্তু তার যে অক্ষর জ্ঞান নেই, তা হয়ত অনেকেরই অজানা। মোনালিসা কখনও পড়াশোনা শেখেননি। এই বয়সে নতুন করে পড়ালেখাও শুরু করেছেন তিনি। তাই মোনালিসাকে নিজ উদ্যোগে ‘এ বি সি ডি’ শেখাচ্ছেন স্বয়ং সিনেমার পরিচালক। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম থেকে একটি ভিডিও পোস্ট করেছেন সনোজ। সেখানেই পরিচালক জানালেন, মোনালিসার পড়াশোনা শেখানোর দায়িত্ব নিয়েছেন তিনি। মধ্যপ্রদেশের মহেশ্বরে বাস মোনালিসার। মেলায় গিয়েছিলেন রুদ্রাক্ষের মালা বেচতে। হঠাৎ করেই ভাইরাল হয়ে যান তিনি। তার চোখের মণিতে আটকে যায় শত যুবকের মন। জনপ্রিয়তা এতটাই উচ্চে পৌঁছে যায় যে মেলা ছেড়ে চলে আসতে বাধ্য হন মোনালিসা। এই মুহূর্তে ইনস্টাগ্রামে নিয়মিত রিলস বানান তিনি। কিন্তু পড়াশোনা তো জানেন না, ক্যাপশন লেখেন কী করে? মোনালিসার উত্তর, ‘লিখি না তো। শুধু ছবি আর ভিডিও আপলোড করি।’


এই বিভাগের আরো খবর