সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মুক্তি পেলো ‘জংলি’ সিনেমার গান

প্রতিনিধি: / ১৪০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

‘জংলি’র নতুন লুক প্রকাশের পর এবার মুক্তি পেলো সিনেমাটির প্রথম গান ‘জনম জনম’। রোম্যান্টিক ঘরানার এ গানটিতে ঢাকাই নায়ক সিয়াম আহমেদের সঙ্গে জুটি বেঁধেছেন প্রার্থনা ফারদিন দীঘি। যেখানে তাদের অসাধারণ রসায়ন দেখে মুগ্ধ দর্শকেরা। বলা বাহুল্য, ‘জনম জনম’ গানের মাধ্যমে নায়ক সিয়ামকে সেই চকলেট হিরো হিসেবে দেখা পেল দর্শকেরা। এছাড়াও সিয়াম-দিঘির জুটিকে বেশ ভালো মানিয়েছে বলেও মন্তব্য করেন অনেকে। ‘জনম জনম’ গানের কথা ও সুর করেছেন অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা প্রিন্স মাহমুদ। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান ও আতিয়া আনিসা; যেখানে প্রথমবারের মতো সিনেমার আবহ সংগীতে কাজ করলেন তারা। গানের সংগীতায়োজনে ছিলেন ইমরান মাহমুদুল। এদিকে ‘জংলি’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। এ সিনেমায় অভিনেতা একাধিক লুকে দর্শকদের সামনে হাজির হবেন। সিনেমাটির নির্মাণশৈলীর দায়িত্বে রয়েছেন নির্মাতা এম রাহিম। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।


এই বিভাগের আরো খবর