সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মমতার উপহার মিমির জন্মদিনে

প্রতিনিধি: / ১৬০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর গত মঙ্গলবার ছিল জন্মদিন। তৃণমূলের সাবেক সংসদ সদস্য ও অভিনেত্রী জীবনের বিশেষ এই দিনটি কাটিয়েছেন কাছের মানুষদের সঙ্গে নিয়েই। জন্মদিনের মধ্যরাত থেকেই মিমির বাড়িতে হাজির হয়ে যান তার কাছের বন্ধু-বান্ধবরা। আর তাদের সঙ্গে নিয়েই কেক কেটে হই হুল্লোড় করে জন্মদিন পালন করেন অভিনেত্রী। এরই মধ্যেই তৃণমূল কংগ্রেসের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এলো জন্মদিনের বিশেষ উপহার। সাবেক সংসদ সদস্যকে পাঠানো উপহারের কথা জানিয়েছেন অভিনেত্রী। গত বুধবার তার ইনস্টাগ্রামের স্টোরিতেÑ যারা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, তাদের সবার ছবি পোস্ট করেন মিমি চক্রবর্তী। আর সেখানেই দেখা যায় অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনেত্রীকে ফুলের তোড়াসহ একটি কার্ড পাঠান রাজ্যের মুখ্যমন্ত্রী। মিমি সেই ছবি শেয়ার করে লিখেছেনÑ ধন্যবাদ দিদি। উল্লেখ্য, প্রতি বছরই মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা পাঠানো হয়। কিন্তু এ বছরটা ছিল অন্যরকম। মিমি সক্রিয় রাজনীতি থেকে বিদায় নিয়েছেন। মুখ্যমন্ত্রীর কাছে টালিউড তারকারা খুবই প্রিয়। তাই নিয়ম করেই তাদের প্রত্যেকের জন্মদিন বা যে কোনো শুভ অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে ভোলেন না মুখ্যমন্ত্রী। গত বছর লোকসভা নির্বাচনের আগে যাদবপুরের তৃণমূল সংসদ সদস্য মিমি চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। পরপর দুই রোগী কল্যাণ সমিতির চেয়্যারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন সাবেক এ সংসদ সদস্য। পদত্যাগ করেছিলেন সংসদের স্ট্যান্ডিং কমিটি থেকেও। আর এরই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও লিখেছিলেন যাদবপুরের তৃণমূল সাবেক এ সংসদ সদস্য। জানা গেছে, চিঠিতে কিছু অভিমানের কথাও মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন অভিনেত্রী। এরপরই মিমি সংসদ পদ ছাড়েন। যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে দাঁড়ান অভিনেত্রী সায়নী ঘোষ এবং জয়লাভ করেন।


এই বিভাগের আরো খবর