সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

উর্বশী বিতর্কিত নাচ নিয়ে যা বললেন

প্রতিনিধি: / ১২২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

বিতর্ক যেন পিছু ছাড়ছে না অভিনেত্রী উর্বশী রাউতেলার। সম্প্রতি বঙ্ অফিসে মুক্তি পেয়েছে ‘ডাকু মহারাজ’ ছবির ‘দাবিডি দিবিডি’ গান। সেখানেই উর্বশী ও নন্দমুরি বালাকৃষ্ণের নাচ দেখে নেটিজেনরা বেশ কটাক্ষ করেছেন। এ ঘটনা নিয়ে উর্বশীর বিভিন্ন সাক্ষাৎকার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এদিকে উর্বশী নিজেও জানিয়েছেন মাত্র চারদিনেই বঙ্ অফিসে ১০৫ কোটির ব্যবসা করে নিয়েছে তার ছবি। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, কীভাবে এমন ‘অশালীন’ নৃত্য প্রদর্শন করা যায়? গান মুক্তির কিছুক্ষণের মধ্যেই প্রশ্ন তোলেন নেটিজেনদের একটা বড় অংশ। এই নাচে নন্দমুরি যেমন ভাবভঙ্গি করেছেন উর্বশীর সঙ্গে, তাতেই আপত্তি তুলেছেন অনেকে। যদিও উর্বশীর মত ভিন্ন। নিজেকে ‘ভাগ্যবতী’ বলছেন অভিনেত্রী। সাফল্য আসলে এমন কটাক্ষ হবে বলেই জানিয়েছিলেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘এই নিয়ে চতুর্থবার নৃত্যগুরু শঙ্করের সঙ্গে কাজ করলাম। মহড়ার সময় সব কিছু ঠিকই ছিল।’ উর্বশী দাবি করেছেন, আসলে দর্শকই নাচের ভঙ্গি বা মুদ্রা সহজ ভাবে গ্রহণ করতে পারেননি। তার কথায়, ‘আমি বুঝতেই পারিনি নাচটা এভাবে দেখবেন দর্শক। একটা দল হিসেবে কখনই এটা কাঙ্ক্ষিত ছিল না।’ তবে নন্দমুরির সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে উর্বশী বলেন, ‘তার মতো একজন মহাতারকার সঙ্গে কাজ করা সম্মানের। আমাদের দু’জনের এই কাজ শিল্পের প্রতি এক প্রকার শ্রদ্ধাজ্ঞাপন। তার সঙ্গে এই নাচ আর পাঁচটা নাচের মতো একেবারেই নয়।’


এই বিভাগের আরো খবর