সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সামান্থা-নাগা চৈতন্যকে নিয়ে যা বললেন নাগার্জুন

প্রতিনিধি: / ১৩২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

ছেলে নাগা চৈতন্যকে নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন দক্ষিণী তারকা নাগার্জুন। সামান্থা প্রভুর সঙ্গে চার বছরের দাম্পত্য ভেঙে যাওয়ার পর কেমন থাকবেন নাগা? এই প্রশ্নই দিনরাত ভাবাচ্ছিল তাকে। যদিও শোভিতার সঙ্গে নাগার দ্বিতীয় বিয়ের পর নিশ্চিন্ত বাবা। তবে প্রাক্তন বৌমা সামান্থাকে ছেলেকে অবসাদে ফেলে চলে যাওয়ার জন্য দোষারোপ করলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা নাগার্জুন! সামান্থার সঙ্গে নাগা চৈতন্যের বিচ্ছেদের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোপের মুখে পড়তে হয় নাগাকে। বাবার দ্বিতীয় বিয়ের প্রসঙ্গ তুলে নাগার দ্বিতীয় বিয়ের কারণ খুঁজতে শুরু করে নেটাপাড়ার বাসিন্দারা। ২০১৭ সালে সামান্থাকে বিয়ের পর ২০২১-এ বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন নাগা চৈতন্য। এই তারকা জুটি দু’জনে মিলেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। বিচ্ছেদের সময় তারা জানান, দুজনের পথচলা আলাদা হয়ে গেলেও পরস্পরকে শ্রদ্ধা করবেন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নাগা চৈতন্য জানান, সামান্থার সঙ্গে বিচ্ছেদ নিয়ে সোশ্যাল মিডিয়া কিংবা সংবাদমাধ্যমে যেভাবে আলোচনা হয়, তাতে করে নিজেকেই অপরাধী মনে হয়। অভিনেতা সাফ জানান, ‘লোকে আমাদের বিচ্ছেদের বিষয়টাকে এমনভাবে দেখছে, যেন আমি একাই দোষ করেছি।’ নাগা চৈতন্যর এমন মন্তব্যের পর এবার ছেলের কথার রেষ টেনে নাগার্জুন জানালেন, সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর নাগা অবসাদে ডুবে গিয়েছিল। দক্ষিণী জনপ্রিয় এই তারকা বলেন, ‘আমার ছেলেটা খুব দুঃখে ছিল। সে কারও কাছে নিজের অনুভূতি প্রকাশ করে না। তবে বাবা হিসেবে আমি বুঝতাম। ও আসলে সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর অবসাদে ডুবে গিয়েছিল। এখন ওকে ফের খুশি দেখে নিশ্চিন্ত।’ এদিকে নাগার্জুনের এমন মন্তব্য ভালোভাবে নেয়নি সামান্থার অনুরাগীরা। তারা এখনও অভিনেত্রীর সঙ্গে বিচ্ছেদের জন্য নাগা চৈতন্যকেই দায়ী করছেন।


এই বিভাগের আরো খবর