সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ওমর সানী ওমরার উদ্দেশ্যে সৌদি যাচ্ছেন

প্রতিনিধি: / ১২৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। একসময় চলচ্চিত্রাঙ্গন দাপিয়ে বেড়ালেও এখন খুব একটা দেখা মিলে না। বর্তমানে নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। গতকাল ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছেন তিনি। এদিকে, চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন ওমর সানী। চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি ও ফিল্ম ক্লাবের সভাপতির দায়িত্বও পালন করেছেন। এবার দি ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাব লিমিটের নির্বাচনে পরিচালক পদে নির্বাচন করছেন এই নায়ক। আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ক্লাবের দ্বি-বার্ষিক র্নিবাচন। ১৯৯২ সালে নুর হোসেন বলাইয়ের ‘এই নিয়ে সংসার’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে ওমর সানীর। ১৯৯৪ সালে দিলীপ বিশ্বাসের ‘দোলা’ চলচ্চিত্রে প্রথমবারের মতো মৌসুমীর বিপরীতে অভিনয় করেন। ২০০৩ সালে শাকিব খান অভিনীত ‘ওরা দালাল’ চলচ্চিত্রে প্রথমবারের মতো খলনায়কের ভূমিকায় অভিনয় করেন। খলনায়ক হিসেবেও ওমর সানী সফলতা পান। ১৯৯৬ সালের ২ আগস্ট ওমর সানী জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির ফারদিন এহসান স্বাধীন নামে এক ছেলে ও ফাইজা নামে এক মেয়ে রয়েছে।


এই বিভাগের আরো খবর