সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মিমি এবার ডাইনি রূপে দেখা দিলেন

প্রতিনিধি: / ১৩০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর গত মঙ্গলবার ছিল জন্মদিন। এদিন প্রকাশ্যে এসেছে তার নতুন ওয়েব সিরিজের পোস্টার। সিনেমাপ্রেমী অনুরাগীদের মধ্যে অভিনেত্রীর লুক নিয়ে কৌতূহল দানা বেঁধেছে। তবে কি এবার মিমি ডাইনির ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন? জন্মদিনেই তার অভিনীত নতুন ওয়েব সিরিজের পোস্টারে দেখা যায়, মিমি চক্রবর্তীর মুখে রক্ত ও হাতে কাটারি! অভিনেত্রীর চমকপ্রদ লুক দেখেই অনুরাগীদের কৌতূহল জোরালো হয়েছে। সিরিজের নাম ‘ডাইনি’। অনেকেরই মনে প্রশ্নÑ তবে অভিনেত্রীকে কি তাহলে এবার ডাইনির চরিত্রে দেখা যাবে? এমন প্রশ্নের উত্তরে পরিচালক জানালেন, সকাল থেকেই সামাজিক মাধ্যমে এ সিরিজ নিয়ে নানা মত তার নজরে এসেছে। নির্ঝর বলেন, আমার সিরিজে ‘ডাইনি হত্যার প্রথা’র বিরোধিতা করতে চেয়েছি। এখনো রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে বহু নারীকে ডাইনি অপবাদে হত্যা করা হয়। এই সিরিজ তারই বিরোধিতা করবে। সংবাদমাধ্যমে খবর পড়েই নির্ঝর বিষয়টি জানতে পারেন এবং তার পর সিরিজ তৈরির সিদ্ধান্ত নেন। তিনি বলেন, ঝাড়খণ্ডে এই কুপ্রথার বিরুদ্ধে আইন থাকলেও এখনো আমাদের রাজ্যে কোনো আইন তৈরি হয়নি। পরিচালক বলেন, গত বছর কলকাতা এবং উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশনে এই সিরিজের শুটিং করেছেন। তিনি বলেন, উত্তরবঙ্গে আমার ছোটবেলা কেটেছে। তখন চা-বাগানে এ রকম কিছু ঘটনা আমি নিজেও দেখেছি। এই সিরিজের মাধ্যমে ‘সারভাইভাল থ্রিলার’ ঘরানাকে বাংলায় ফিরিয়ে আনতে চেয়েছেন নির্ঝর। পরিচালক বলেন, বলিউডে ‘এনএইচ টেন’ বা দক্ষিণে ‘মঞ্জুমেল বয়েজ’ আমরা দেখেছি। বাংলায় উত্তমকুমার অভিনীত ‘সিস্টার’ সিনেমার কথা মনে পড়ছে। উত্তরবঙ্গের প্রেক্ষাপটে দুই বোনের গল্প বলবে এই সিরিজ। গল্প এখনই খুলে বলতে নারাজ পরিচালক। মিমির চরিত্রটি কী রকম? পরিচালকের হেঁয়ালি উত্তরÑ এটুকু বলতে পারি, মিমি এখানে ডাইনির চরিত্রে অভিনয় করেনি। নির্ঝর বলেন, পোস্টারের মতোই সিরিজে মিমিকে নতুনভাবে আবিষ্কার করবেন দর্শকরা। এ সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন মঞ্চাভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, শ্রুতি দাস, বিশ্বজিৎ দাস প্রমুখ। সিরিজটি আগামী মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


এই বিভাগের আরো খবর