সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এবার বাংলাদেশে হচ্ছে স্কুইড গেম!

প্রতিনিধি: / ১২৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলাদেশে হোস্টিং শিল্পের উদীয়মান প্রতিষ্ঠান স্টেভার্জ লিমিটেড সম্প্রতি তাদের ব্র্যান্ড প্রচারণা ও কমিউনিটি সংযোগকে আরও উন্নত করার লক্ষ্যে আকর্ষণীয় ‘স্কুইড গেম প্যারোডি’ ইভেন্ট আয়োজন করেছে। অনুষ্ঠিত এই ইভেন্টটিতে বিপুলসংখ্যক অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের উপস্থিতি ছিল এবং ইভেন্টটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, যা স্টেভার্জের সৃজনশীল প্রচারণার প্রতিফলন ঘটিয়েছে। এখানে শুধু বিনোদনই নয়, এই ইভেন্টের মাধ্যমে কমিউনিটির সাথে প্ল্যাটফর্মটির আরও নিবিড় সম্পর্ক গড়ে তোলার চেষ্টা দৃশ্যমান হয়েছে। অংশগ্রহণকারীরা জনপ্রিয় নেটফ্লিঙ্ সিরিজ ‘স্কুইড গেম’-এর অনুপ্রেরণায় তৈরি ৭টি ভিন্ন ভিন্ন রোমাঞ্চকর খেলায় অংশ নিয়েছেন। পুরো আয়োজনটি উত্তেজনায়-ভরা অ্যাড্রেনালিন-ফোর্সড লাইভ-অ্যাকশন গেমস এবং রোমাঞ্চকর চ্যালেঞ্জে পরিপূর্ণ ছিল, যেখানে একজন বিজয়ী পেয়েছেন আকর্ষণীয় স্টেভার্জ ভাউচার এবং নগদ পুরস্কার। প্রতিষ্ঠানটির সিইও আফজাল আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘আমরা এমন একটি নেটওয়ার্ক গড়ে তুলতে চাই যেখানে সকলে তাদের প্রতিভা কাজে লাগিয়ে স্টেভার্জ প্ল্যাটফর্ম থেকে সফল হতে পারেন। আমাদের লক্ষ্য অংশগ্রহণ বৃদ্ধি, ব্যক্তি ক্ষমতায়ন এবং কমিউনিটি সংযোগকে আরও দৃঢ় করা।’ এই স্কুইড গেমে আরও উপস্থিত ছিলেন, সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওয়াসিম, জেনারেল ম্যানেজার মোহাম্মদ তুহিন, মোর্শেদ মিশু, সাদাত কবির রুদ্র, আলতাফ উদ্দিন, শেরতাজ জাহান জেবিন, ফাতিমা মাহবুব আলিফা এবং কাজী মিফতার শান্তসহ ইনফ্লুয়েন্সার ও বিনোদন জগতের তারকারা। শুধু ব্যবসার সফলতাই নয়, স্টেভার্জ সামাজিক দায়িত্ববোধের প্রতিও প্রতিশ্রুতিবদ্ধ। আফজাল আহমেদ তার আয় থেকে একটি উল্লেখযোগ্য পরিমাণ অনুদান প্রদান করছেন বাংলাদেশের গৃহহীন ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তার জন্য।


এই বিভাগের আরো খবর