সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাইফ আলি খান আবার হাসপাতালে

প্রতিনিধি: / ১৬৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

গত মাসে আততায়ীর ছুরিকাঘাতে প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরেছিলেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। এরপর হাসপাতালে ভর্তি ছিলেন ৫ দিন। চিকিৎসার পর বীরদর্পে প্রত্যাবর্তন দেখে ফিসফাস শুরু করেন অনেকে। আবার অনেকে এ ঘটনাকে সাজানো বলেও আখ্যা দেন। এমন আবহের মাঝে ফের হাসপাতালে ছুটলেন সাইফ আলি খান। মুম্বাইয়ের যে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন, সেখানেই গেলেন নায়ক। গত রোববার কড়া নিরাপত্তায় হাসপাতালে ঢ়ুকতে দেখা যায় সাইফকে। পরনে সাদা টি শার্ট। চোখে রোদচশমা। ব্যাকব্রাশ করা চুল। নিরাপত্তা বেষ্টনীতে হাসপাতালের ভেতর ঢ়ুকলেন সাইফ। হামলার পর থেকেই যে সাইফের নিরাপত্তা বাড়ানো হয়েছে- তা দেখা গেল এদিন। তবে এদিনও সাইফের সঙ্গে দেখা যায়নি স্ত্রী কারিনা কাপুরকে। অস্ত্রোপচারের পরই চিকিৎসকরা সাইফকে পরামর্শ দিয়েছিলেন বিশ্রামে থাকার। মানসিক চাপ নেওয়া যাবে না, ইতিবাচক থাকার পাশাপাশি রুটিন চেকআপ এরও পরামর্শ ছিল। সেই চেকআপ এই জন্যই হাসপাতালে ছুটে গেলেন সাইফ।


এই বিভাগের আরো খবর