Dhaka ০২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসি ইউএনডিপিসহ ১৮ উন্নয়ন সহযোগীর সঙ্গে মতবিনিময় করবে

  • Reporter Name
  • Update Time : ১২:২৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৮৯ Time View

জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপিসহ ১৮টি উন্নয়ন সহযোগীর সঙ্গে নির্বাচনী সহায়তা নিয়ে মতবিনিময় করবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার বেলা ১১টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। ইসি জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইউএনডিপিসহ ১৮টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ইউএনডিপি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে কারিগরি সহযোগিতা দিচ্ছে। ইউরোপীয় ইউনিয়নসহ আরও কয়েকটি দেশ আগামী নির্বাচনে সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। আগামী জুনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে ইসি।

Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেরহাট উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

ইসি ইউএনডিপিসহ ১৮ উন্নয়ন সহযোগীর সঙ্গে মতবিনিময় করবে

Update Time : ১২:২৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫