সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

একরাতে চার বাড়িতে চুরি

প্রতিনিধি: / ১৭৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় একরাতে চার বাড়িতে চুরি হয়েছে। শুক্রবার (০৮
ফেব্রুয়ারী) দিবাগত রাতে উপজেলার উত্তর রাজাপুর গ্রামে এই চুরির ঘটনা ঘটে। চোরেরা এসব বাড়ি থেকে দুই লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ জানান,
শুক্রবার দিবাগত রাতে উপজেলার উত্তর রাজাপুর গ্রামের ইব্রাহীম হাওলাদার,সুলতান হাওলাদার, আলমগীর হাওলাদার ও রেনু বেগমের বাড়িতে হানা দেয় চোরেরা।
এসময় এসব বাড়িতে কোনো লোকজন ছিলেন না। গ্রামে অনুষ্ঠিত একটি মাহফিলে গিয়েছিলেন সবাই। এই সুযোগে সংঘবদ্ধ চোরেরা সিঁদ কেটে ও ঘরের দরজা ভেঙে একে একে চার বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে যায়। চুরির খবর পেয়ে পুলিশ ওইসব বাড়িতে খোঁজখবর নিয়েছে। চোর
শনাক্তের চেষ্টা চলছে। ভুক্তভোগীদের থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।


এই বিভাগের আরো খবর