সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাবরের পিছু ছাড়ছেনা দুর্ভাগ্য

প্রতিনিধি: / ১৩০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বাবর আজমের। কথা বলছে না তার ব্যাট, পাচ্ছেন না রানের দেখা। তবে এবার ভিন্ন কারণে শিরোনামে আসলেন বাবর আজম। নিজের গুরুত্বপূর্ণ ফোন হারিয়ে ফেলেছেন এই তারকা। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন এই তারকা। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও দলটির তারকা ক্রিকেটার বাবর আজম তার নিজের ব্যবহারিত মোবাইল ফোনটি হারিয়ে ফেলেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এঙ্ েবাবর লিখেছেন, ‘আমি আমার ফোন এবং কনটাক্ট (নম্বর) হারিয়ে ফেলেছি। খুঁজে পাওয়ার সাথে সাথে সবার কাছে ফিরে আসব।’ বাবরের ওই পোস্টে সমবেদনা জানিয়েছেন অনেকে। অনেকে আবার বাবরের অফফর্ম টেনে খোঁচাও দিয়েছেন। একজন লিখেছেন, ‘যে মোবাইলটা পেয়েছে তার সৌভাগ্য।’ আরেকজনের লেখা, ‘যে ফোনটা পাবে, তার সঙ্গে বাবরের ছবি তোলার সুযোগ এসে যাবে।’ ২০২৪ সালে মুদ্রা এপিঠ-ওপিঠ সবই দেখেছেন বাবর। অফ ফর্মের কারণে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তাকে টেস্ট সিরিজের মাঝপথেও বাদ পড়তে হয়েছিল তাকে। দলের ব্যর্থতায় পাকিস্তান জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়েন তিনি। গত বছর ৫ টেস্ট খেললেও কোনো সেঞ্চুরি পাননি বাবর, ফিফটিই পেয়েছেন কেবল একটি। টেস্টে ভালো না কাটলেও গত বছর ওয়ানডে আর টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ছন্দে ছিলেন বাবর। আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশেও তিনি জায়গা পেয়েছেন। ২০২৪ সালে ৬ ওয়ানডেতে ২টি ফিফটি ও ৫৭ গড় নিয়ে তার ব্যাটে এসেছে ২২৮ রান। এ ছাড়া ২৪ টি-টোয়েন্টিতে ৬টি ফিফটি, ৩৩.৫৪ গড় এবং ১৩৩.২১ স্ট্রাইকরেটে ৭৩৮ রান করেছেন বাবর।


এই বিভাগের আরো খবর