সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

এষা কুম্ভমেলায় অন্য রূপে ধরা দিলেন

প্রতিনিধি: / ১৩৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

‘জান্নাত ২’ সিনেমায় ইমরান হাশমির বিপরীতে অভিনয়ের মাধ্যমে বলিউড সফর শুরু করেছিলেন এষা গুপ্ত। তার পর থেকে ‘রাজ’, ‘রুস্তম’, ‘চক্রব্যূহ’-এর মতো নানা ছবিতে অভিনয় করেছেন তিনি। পর্দায় সাহসী চরিত্রে দেখা গেছে তাকে। পর্দার বাইরেও দেখা গেছে, সামাজিক মাধ্যমে প্রায়ই নিজের খোলামেলা ছবি তুলে ধরেন তিনি। বিকিনি পরিহিত ছবিও শেয়ার করে নেন অভিনেত্রী। কিন্তু এবার কুম্ভমেলায় সেসব ছেড়ে একেবারে অন্য রূপে ধরা দিলেন এষা। যদিও বলিউডের বহু তারকাই মহাকুম্ভমেলায় গেছেন। অভিনেতা অনুপম খের, মমতা কুলকার্নি, মিলিন্দ সোমন, রেমো ডিসুজা, তনিশা মুখোপাধ্যায়, কবীর খানসহ আরও অনেকে। প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করেছেন তারা। কিন্তু এবার ত্রিবেণী সঙ্গমে ডুব দিতে গেলেন অভিনেত্রী এষা গুপ্ত। সাহসী পোশাক নয়, পরনে গেরুয়া শাড়ি। কপালে ছোট লাল টিপ ও চুল বাঁধা। এভাবেই এষাকে দেখা গেল পুণ্যস্নানে। অভিনেত্রীর দাবি, সনাতনী হিসাবে মহাকুম্ভে গেছেন তিনি। সংবাদমাধ্যমকে এষা গুপ্ত বলেন, অন্যদের ব্যাপারে মন্তব্য করা বলিউড অভিনেতা-অভিনেত্রীদের কাজ নয়। তাই আমিও সেটি করব না। বলিউডে তারকাদের কাজ অভিনয় করা। তবে এখানে আমি বলিউডের অভিনেত্রী হিসাবে আসিনি। এখানে আমি একজন সনাতনী হিসাবে এসেছি। সনাতন ধর্মের জন্য এসেছি। একজন নারী হিসাবে এসেছি। এষা বলেন, কুম্ভে আসার সুযোগ সচরাচর হয়ে ওঠে না আমার। তাই একটা কথাই বলবÑ ধর্মের জন্য হোক বা কর্মের জন্য, একবার অন্তত কুম্ভে আসুন।


এই বিভাগের আরো খবর