সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

অমিতাভ যে কারণে সরিষার তেল মাখেন

প্রতিনিধি: / ১৩৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

বুডঢা হোগা তেরা বাপ! হ্যাঁ, অমিতাভ বচ্চনের এই ছবি বঙ্ অফিসে ফ্লপ হলেও, ছবির নাম যে বলিউডের শাহেনশাহর সঙ্গে সমর্থক, তা যত দিন যাচ্ছে বোঝাই যাচ্ছে। অমিতাভের বয়স এখন ৮২। তবে তার স্টাইল ও ফুরফুরে মেজাজ চমকে দিতে পারে নতুন প্রজন্মের নায়কদের। অভিনেতার নারী ফ্যানের সংখ্যাও হিংসা করার মতো। আর তার প্রমাণ পাওয়া যায় কৌন বনেগা ক্রোড়পতির ফ্লোরে। ঠিক যেমন ঘটল সম্প্রতি। সোশ্যাল মিডিয়ায় কৌন বনেগা ক্রোড়পতির একটি ঝলক শেয়ার হয়েছে। যেখানে দেখা গেছে, এক তরুণী প্রতিযোগী বিগ বির ঝকঝকে ত্বকের প্রশংসায় পঞ্চমুখ। ভক্তের মুখে প্রশংসা শুনে তো লজ্জায় লাল বিগ বিও। ঠিক তখনই তরুণী জিজ্ঞাসা করে ফেললেন, আপনার মুখ এত চকচকে, কোন ময়েশ্চারাইজার মাখেন? তরুণীর প্রশ্নে তো অবাক অমিতাভ। উত্তরে বললেন, আমি কোনওদিনই ময়েশ্চারাইজার মাখিনি। এমনকী, এই শব্দ উচ্চারণ করতেও অসুবিধা হয় আমার। আমি ছোটবেলা থেকেই সরিষার তেল মাখি। আর এটাই আমার একমাত্র রূপচর্চা। কৌন বনেগা ক্রোড়পতিতে প্রথম থেকেই অমিতাভ প্রতিযোগীদের সঙ্গে নানান রসিকতা করে থাকেন। কখনও কখনও তো প্রেমের প্রস্তাবও পান নারী অনুরাগীদের কাছ থেকে। তবে কোনও তরুণীর সঙ্গে রূপচর্চার কথা শেয়ার করতে হবে, তা আন্দাজও করতে পারেননি বলিউড শাহেনশাহ।


এই বিভাগের আরো খবর