সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিয়াঙ্কা আইনি ঝামেলা থেকে বেঁচে যাচ্ছেন

প্রতিনিধি: / ১৫৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টোডটকম অ্যারেনায় ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের লাল গালিচায় ক্যামেরার সামনে নগ্ন হয়ে ধরা দেন আমেরিকার র‌্যাপ তারকা কানইয়ে ওয়েস্টের স্ত্রী বিয়াঙ্কা সেনসরি। এই নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল হইচই। ধারণা করা হয়েছিলো, বিয়াঙ্কাকে আইনি জটিলতায় পড়তে হতে পারে। এমনকি হতে পাররে জেলও। কিন্তু না, তাকে কোনও আইনি জটিলতায় পড়তে হচ্ছে না। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের একটি সূত্র গত মঙ্গলবার টিএমজেডকে জানিয়েছে যে, গ্র্যামি অ্যাওয়ার্ডে উপস্থিত কেউই কানিয়ে ওয়েস্টের স্ত্রীর পোশাক বা তার নগ্ন হওয়া নিয়ে কোনও আনুষ্ঠানিক অভিযোগ করেননি। ওদিকে লস অ্যাঞ্জেলেস ভিত্তিক আইনজীবী আন্দ্রেয়া ওগুনটুলা পেজ সিঙ্কে এ সম্পর্কে বলেছেন, ‘যদিও মিসেস সেনসোরির পোশাক নিঃসন্দেহে খামখেয়ালিপনাকে ছাড়িয়ে গেছে। ক্যালিফোর্নিয়ায় এভাবে ইচ্ছাকৃতভাবে নগ্ন হওয়ার অভিযোগে কেউ আপত্তি জানাতে পারেন। কিন্তু তাই বলে তিনি কোনও ফৌজদারি মামলার মুখোমুখি হবেন এমনটা নয়। তিনি আরও যোগ করেন, ‘এটি জেলা অ্যাটর্নির অফিসকে সিদ্ধান্ত নিতে হবে।’ টিএমজেডের তথ্য অনুযায়ী, কানইয়ে এবং বিয়াঙ্কা যখন সঙ্গীতের সবচেয়ে বড় আসরে উপস্থিত হয়েছিলেন, তখন আনশুটজ এন্টারটেইনমেন্ট গ্রুপ, ইনকর্পোরেটেড (এইজি ওয়ার্ল্ডওয়াইড) এবং রেকর্ডিং একাডেমির নিরাপত্তা কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। এদিন কানইয়ে ওয়েস্ট তার পছন্দের কালো পোশাক পরেছিলেন। চোখে সানগ্লাস, গলায় একটি হীরার চেন পরেছিলেন তিনি। অন্যদিকে বিয়াঙ্কা পরেছিলেন একটি কালো, মেঝে পর্যন্ত লম্বা পশমের কোট। ক্যামেরায় পোজ দেওয়ার সময় ৩০ বছর বয়সী বিয়াঙ্কা ঘুরে দাঁড়ান এবং তার কোটটি ফেলে দেন। একটি নিখুঁত স্বচ্ছ পোশাক পরে তিনি পোজ দেন প্রচন্ড আত্মবিশ্বাস নিয়ে। বলা প্রয়োজন, প্রাক্তন স্ত্রী কিম কার্দাশিয়ানের সঙ্গে ২০২২ সালে বিচ্ছেদ হয় কানইয়ের। তার পর বিয়াঙ্কার সঙ্গে বিয়ে সারেন। অনেকেই অবশ্য কিমের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন বিয়াঙ্কার। উল্লেখ্য, কানইয়ে গ্র্যামির আসরে শেষবার এসেছিলেন ৬ বছর আগে। মঞ্চে উঠেছিলেন ‘অনলি ওয়ান’ গানটি গাওয়ার জন্য।


এই বিভাগের আরো খবর