সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

‘প্রিয় মালতী’ এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে

প্রতিনিধি: / ১৪১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার ওটিটিতে দেখা যাবে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় গত বছর ২০ ডিসেম্বর। এ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষিক্ত হয়েছেন মেহজাবীনের। শঙ্খ দাশগুপ্তও এ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেন চলচ্চিত্র নির্মাতা হিসেবে। সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম চরকি এ ঘোষণা দেয়। যেখানে জানানো হয়, আজ বৃহস্পতিবার রাত ৮টায় সিনেমাটি মুক্তি পাবে চরকিতে। ‘প্রিয় মালতী’ সিনেমার গল্পকার ও চিত্রনাট্যকার শঙ্খ দাশগুপ্ত জানান, সিনেমায় মালতী চরিত্রটি সংগ্রামের। সামাজিক, অর্থনৈতিক, মানসিক সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয় চরিত্রটিকে। দেশের অনেক নারীর জীবনেই এমন ঘটনা আছে। জীবন সংগ্রামের পাশাপাশি প্রচলিত কিছু নিয়মকেও প্রশ্ন করেছেন পরিচালক। ২০২৩ সালের সেপ্টেম্বর-অক্টোবরে ঢাকা-বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে সিনেমাটির শুটিং হয়েছে। সিনেমাটি এরই মধ্যে দেশের বাহিরে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় প্রদর্শিত হয়েছে। ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানারোমা সেকশনে সেরা সিনেমার পুরস্কার পেয়েছিল ‘প্রিয় মালতী’। বাংলাদেশ প্যানারোমা সেকশনের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে এ পুরস্কার দিয়েছে ফিপ্রেরসি জুরি। সিনেমাটিতে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ছাড়াও আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুণ, শাহজাহান সম্রাট, রিজভী রিজু। সিনেমাটি প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি।


এই বিভাগের আরো খবর