সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীলেখা টলিউডের বর্তমান অবস্থা নিয়ে মুখ খুললেন

প্রতিনিধি: / ১৩৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

ওপার বাংলার অভিনেত্রী শ্রীলেখা মিত্র যে কোনো বিষয়ে স্পষ্ট ভাবে কথা বলতে পছন্দ করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তার অবসাদ থেকে ওজন বাড়ার সমস্যাসহ টলিউডের বর্তমান অবস্থা নিয়ে একাধিক বিষয়ে কথা বলেছেন । সাক্ষাৎকারে শ্রীলেখা বলেন, ‘দীর্ঘ সময় কাজ না থাকলে নিজেকে মেইনটেইন করার ইচ্ছেটা নষ্ট হয়ে যায়। দিনের পর দিন যখন ক্যামেরার সামনে দাঁড়াইনি, যখন রাতে ঘুম আসত না। তখন অনলাইনে খাবার আনাতাম, মিষ্টি খেতাম। এভাবেই একদিন দেখলাম জিন্সটা আর ফিট হচ্ছে না। আগে শরীর চর্চা, ডায়েট করতাম।’ তার কথায়, ‘অবসাদের জন্য আমি ওষুধ খাই, বাড়ির কোনও কাজ করতে হয় না। অবসাদ থেকেই সোশ্যাল মিডিয়ায় টলিউডের তারকাদের নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেছিলাম। তবে কেন বলেছিলাম কেউ বোঝেননি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুটা আমায় ভীষণ নাড়া দিয়েছিল।’ এরপর তিনি বলেন, ‘আমায় লোক পার্টিতে, প্রিমিয়ারে ডাকা বন্ধ করে দিয়েছে। আমার কথার ভুল মানে করেন। রাজনৈতিক মতাদর্শের জন্য আমাকে ভাতে মারা হয়েছিল। তবে এসবের জন্য আমি পরোয়া করি না।’ টলিউডের অবস্থা প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, ‘আগে রাজনৈতিক মিছিলে কারা হাঁটতেন? সৌমিত্র চট্টোপাধ্যায়, মৃণাল সেনরা। এখন কারা হাঁটেন? সোনামণি, ঝিঙ্কুমণিরা। এখানে এখন প্রকৃত শিক্ষিত মানুষের অভাব। আমার কাছে সিরিয়াল, যাত্রার অফার এসেছে। এখন সিরিয়ালের মান খুব পড়ে গেছে। লুক আর ফিল মেলাতে পারি না। এই ধরনের যান্ত্রিক কাজ করতে চাই না।’


এই বিভাগের আরো খবর