সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সাইফ আলী খান হামলার পর প্রথমবার জনসমক্ষে

প্রতিনিধি: / ১৬৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

বিনোদন: গত ১৬ জানুয়ারি মুম্বাইয়ে নিজের বাড়িতে হামলার শিকার হয়ে হাসপাতাল ভর্তি হওয়া বলিউড অভিনেতা সাইফ আলী খান প্রথমবার জনসমক্ষে আসেন। হামলার পর ২১ জানুয়ারি মুম্বাইয়ের লীলাবতী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও, সাইফ এটাই প্রথম যে কোনো অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। এই অনুষ্ঠানে সাইফ তার নতুন সিনেমা ‘দ্য জুয়েল থিফ’-এর কথা শেয়ার করেন, যেখানে তার সহ-অভিনেতা হিসেবে আছেন জয়দীপ আহলাওয়াত। সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি ‘পাঠান’ এবং ‘ওয়ার’ ছবির জন্য পরিচিত। মঞ্চে উঠে সাইফ বলেন, “এখানে দাঁড়িয়ে থাকতে পেরে খুবই ভালো লাগছে। এই সিনেমার জন্য আমি খুবই উত্তেজিত। সিদ্ধার্থ ও আমি দীর্ঘদিন ধরে এই সিনেমার বিষয়ে আলোচনা করেছি এবং এটা আমার জন্য একটি স্বপ্নপূরণ। আমি সব সময় এমন সিনেমায় কাজ করতে চেয়েছি, যেখানে চুরি বা সাসপেন্সের মতো থিম থাকবে।”এদিকে, হামলার পর সাইফ আলী খান তার নিরাপত্তা বাড়ানোর জন্য ব্যবস্থা গ্রহণ করেছেন এবং মুম্বাই পুলিশকে তদন্তে সহায়তা দিচ্ছেন। জানা গেছে, হামলার ঘটনায় শরিফুল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। এই অনুষ্ঠানে ‘দ্য জুয়েল থিফ’ সিনেমার ট্রেলারও প্রকাশ করা হয়, তবে সিনেমাটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি। সাইফ আলী খান, জয়দীপ আহলাওয়াতসহ সবাই সিনেমাটির জন্য অত্যন্ত উত্তেজিত এবং এটির মুক্তি নিয়ে আশাবাদী।


এই বিভাগের আরো খবর