ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জানুয়ারিতে রপ্তানি বেড়েছে ৫ দশমিক ৭০ শতাংশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৫:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫ ২২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সদ্যবিদায়ী জানুয়ারি মাসে দেশে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৪৪৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। বছরের ব্যবধানে যা বেড়েছে ৫ দশমিক ৭০ শতাংশ।সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত জানুয়ারি মাসে বেড়েছে দেশের রপ্তানি আয়। প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৭০ শতাংশ। ২০২৪ সালের জানুয়ারিতে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৪১৯ কোটি ৬৯ লাখ ডলার। এছাড়া চলতি (২০২৪-২৫) অর্থবছরের প্রথম (জুলাই-জানুয়ারি) ৭ মাসে রপ্তানি হয়েছে ২৮ বিলিয়ন ডলারের পণ্য। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৬৮ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে রপ্তানি হয়েছে ২৫ বিলিয়ন ডলারের পণ্য। অর্থবছরের প্রথম সাত মাসে বেশিরভাগ পণ্যেই ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। তৈরি পোশাক খাতে রপ্তানি প্রবৃদ্ধি ১২ শতাংশ। নিট পোশাকে ১২ ও ওভেন পোশাকে ১১ দশমিক ৯৭ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে। আলোচ্য সময়ে সাড়ে ২৩ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এছাড়া প্লাষ্টিক পণ্যে ২৪ দশমিক ২২ শতাংশ, চামড়ায় ৮ দশমিক ০৮ শতাংশ, প্রক্রিয়াজাত পণ্যে ১১ দশমিক ৬৯ শতাংশ, কৃষিজাত পণ্যে ১০ দশমিক ৫৯ শতাংশ, হিমায়িত পণ্যে ১৩ দশমিক ১৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। আর পাটজাত পণ্যে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৩৫ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জানুয়ারিতে রপ্তানি বেড়েছে ৫ দশমিক ৭০ শতাংশ

আপডেট সময় : ১২:৫৫:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫