Dhaka ০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পারমাণবিক স্থাপনায় হামলা সর্বাত্মক যুদ্ধ ডেকে আনবে, হুঁশিয়ারি ইরানের

  • Reporter Name
  • Update Time : ০২:০২:৪২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক: আবারও কড়া সতর্কবার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বললেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের যেকোনও আক্রমণ এই অঞ্চলকে ‘সর্বাত্মক যুদ্ধে’র দিকে ঠেলে দেবে। গত শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ সতর্ক বার্তা উচারণ করেন তিনি। আল জাজিরা এ খবর জানিয়েছে। কাতার সফরের সময় আল জাজিরা আরবিকে এ সাক্ষাৎকার দেন আরাঘচি। তিনি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালানো ‘যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বড় ভুল’ হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যেকোনো হামলার ক্ষেত্রে ইরান ‘তাৎক্ষণিক ও কঠোর’ জবাব দেবে, যা সমগ্র অঞ্চলে সম্পূর্ণ যুদ্ধের রূপ নেবে। ইরানে উদ্বেগ বেড়েছে যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার অনুমতি দিতে পারেন। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরও কঠোর করতে পারেন। আরাঘচি জানান, তিনি কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুররহমান বিন জাসিম আল থানির সঙ্গে দোহায় বৈঠক করেছেন এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করেছেন। আরাঘচি কাতারে অবস্থানকালে হামাস কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং বলেন, ইসরায়েলের যুদ্ধ সত্ত্বেও ফিলিস্তিনিরা গাজায় ‘জয়’ অর্জন করেছে। ‘বিশ্ব যে হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করেছে, তার পরেও ফিলিস্তিনি জনগণ তাদের ভূমিতে দৃঢ়ভাবে অবিচল থেকেছে এবং তাদের মূল্যবোধ ও নীতিগুলি ধরে রেখেছে। আমি মনে করি এটি একটি বিজয়।’ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পুনঃনির্বাচন প্রসঙ্গে আরাঘচি বলেন, ইরান-আমেরিকা সম্পর্কের ইতিহাস ‘শত্রুতা ও অবিশ্বাসে পরিপূর্ণ’। তিনি উল্লেখ করেন, আগের ট্রাম্প প্রশাসন পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিল এবং ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে হত্যা করেছিল। নতুন ট্রাম্প প্রশাসনকে সম্পর্ক পুনর্গঠনের জন্য বাস্তব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোল্লাহাটে ব্যাটারি চালিত ভ্যানের নিচে পড়ে শিশুর মৃত্যু

পারমাণবিক স্থাপনায় হামলা সর্বাত্মক যুদ্ধ ডেকে আনবে, হুঁশিয়ারি ইরানের

Update Time : ০২:০২:৪২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫