সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সভাপতি – মাহেরা নাজনীন, সম্পাদক – রহিমা আক্তার শম্পা ; পাইকগাছা উপজেলা স্কাউটস কাউন্সিলের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

প্রতিনিধি: / ১৮২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
Oplus_0

পাইকগাছা (খুলনা)  প্রতিনিধি: পাইকগাছা উপজেলা স্কাউটস কাউন্সিলের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সম্মেলনে উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার প্রধান শিক্ষক এবং কাব শিক্ষকরা ভোটের মাধ্যমে উপজেলা স্কাউটস কাউন্সিল এর কমিটি গঠন করেন। সম্মেলনে পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন কে সভাপতি মনোনীত করা হয়। এছাড়া সম্মেলনে ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান সরদার কে পরাজিত করে কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা ১৪৯ ভোট পেয়ে সম্পাদক, প্রধান শিক্ষক অনুপ কুমার সরকার কে পরাজিত করে কপিলমুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান ১৪৭ ভোট পেয়ে কমিশনার, ঘোষাল বান্দিকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম শফিকুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ, এবং রবিউল ইসলাম কে পরাজিত করে পূর্ব কাশিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আলীম গাজী যুগ্ম সম্পাদক নির্বাচিত হন।


এই বিভাগের আরো খবর