সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে গনমাধ্যমকর্মীদের সাথে সমাজ কল্যান সচিবের মতবিনিময়

প্রতিনিধি: / ১৯৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে কর্মরত গনমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেণ সমাজ কল্যান মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রেসক্লাব মিলনায়তনে এই সভা হয়।

সভায় বক্তব্য দেন, সচিব ড. ফরিদুল ইসলাম, সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান খান,বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, সাংবাদিক ইয়ামিন আলী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ মহিউদ্দিন বলেন, সমাজ সেবা মন্ত্রণালয় দেশের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাজ করে। সেই সাথে দেশের মানুষের উন্নয়নে কাজ করে এই মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর।

বাগেরহাটে থাকা সমাজ কল্যান মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে তিনি বলেন, বাগেরহাটে সামজ কল্যান মন্ত্রণালয়ের বেশকিছু প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের মান উন্নয়নে আমাদের নানা পরিকল্পনা রয়েছে। এছাড়া বাগেরহাট সরকারি শিশু পরিবার, সরকারি শিশু সদনসহ সমাজ কল্যান মন্ত্রণালয়ের জনবল সংকট পূরণের আশ্বাস দেন এই কর্মকর্তা। এসময় বাগেরহাটে কর্মরত বিভিন্ন গন মাধ্যমে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর