সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক কাজীর ইন্তেকাল

প্রতিনিধি: / ১৮৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জের বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক কাজী(৮০) মৃত্যুবরণ করেছেন। বুধবার(২৯ জানুয়ারি) ভোর ৫টার দিকে তিনি বার্ধক্যজনিত কারনে বারইখালী গ্রামে তার নীজ বাসভবন ‘বীর নিবাসে’ মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি অ-ইন্না ইলাইহি রাজিউন)।

বিকেল ৩ টার দিকে কালাচাঁদ আউলিয়ার দরগামাঠে জানাজা শেষে সহকারী কমিশনার ভূমি মো. বদরুদ্দোজা ও থানার ওমি মো. রাকিবুল হাসানের নেতৃত্বে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শাহ আলম বাবুল, তাতী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আল আজাদ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিলন, ছাত্র শিবির নেতা মো. শফিউল আজমসহ স্থানীয়  বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর