সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ

প্রতিনিধি: / ১৭৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

ফকিরহাট  প্রতিনিধি :ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে বিদ্যালয় চত্ত্বরে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার বিজয়দের হাতে পুরস্কার তুলে দেন ফকিরহাট  উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায়।
বিশেষ অতিথি ছিলেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীর, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায়, উপজেলা একাডেমিক সুপারভাইজার আছাদুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফকিরহাট উপজেলা শাখার আমির এবিএম, তৈয়বুর রহমান, সাধারন সম্পাদক শেখ আবুল আলা মামুম, সহ-সাধারন সম্পাদক আব্দুস সামদ শেখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক খায়রুল বাসার জুয়েল। এসময় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক, গনমাধ্যমকর্মি ও শিক্ষার্থীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এই বিভাগের আরো খবর