সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জয়া মোহনীয় রূপে ধরা দিলেন

প্রতিনিধি: / ১৬৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। যার অভিনয়ের প্রশংসা শোনা যায় এপার-ওপার দুই বাংলার মানুষের কণ্ঠেই। জয়া যে কেবল অভিনয়ের জন্যই প্রশংসিত, তেমনটাও কিন্তু নয়। রূপে-গুনে সবসময়ই দুত্যি ছড়ান তিনি। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আরও আকর্ষণীয়ভাবে মেলে ধরেছেন ভক্তদের কাছে। সম্প্রতি নীল শাড়িতে আরও একবার মোহনীয় রূপে ধরা দিলেন জয়া। সোমবার ফেসবুকে শাড়ি পরিহিত অবস্থায় বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি। যেখানে নীল শাড়ির সঙ্গে কালো টিপে মুগ্ধতা ছড়িয়েছেন জয়া। তার সেই ছবি দেখে ভক্তরাও প্রশংসায় মেতেছেন। কেউ লিখেছেন, অপূর্ব সুন্দর। কারো মন্তব্য, আপনি আমাদের প্রিয় অভিনেত্রী, আপনাকে ভালোবাসি। সবসময় এমনই থাকবেন। এদিকে গত সোমবার ‘বাগান বিলাস’ শিরোনামে মুক্তি পেয়েছে জয়ার নতুন মিউজিক্যাল ফিল্ম। এর আগে এই কাজের কথা জানিয়ে সংগীতশিল্পী প্রীতম হাসান ও এলিটা করিমের সাথে একটি ছবি পোস্ট করেছিলেন জয়া। সে সময় অভিনেত্রী জানিয়েছিলেন, তাদের সাথে খুব রোমাঞ্চকর একটি কাজ করতে যাচ্ছেন। দর্শকও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তাদের সেই অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে।


এই বিভাগের আরো খবর