সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মিলল না আঙুলের ছাপ, ফাঁসানো হচ্ছে শরিফুলকে

প্রতিনিধি: / ১৬৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

সাইফ আলি খানের বাড়িতে ঢ়ুকে গৃহকর্তার উপর হামলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে শরিফুল ইসলাম শেহজাদকে। ৩১ বছর বয়সী ওই যুবককে বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছে মুম্বাই পুলিশ। কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, সে রাতে বান্দ্রার অভিজাত আবাসনে ঢ়ুকে পড়া ব্যক্তি কি আদৌ শরিফুল? ইতোমধ্যেই বাংলাদেশ থেকে শরিফুলের বাবা দাবি করেছেন, পুলিশের প্রকাশ করা সিসিটিভি ফুটেজে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে, সেটা তার ছেলে শরিফুল নন। তিনি বাংলাদেশ সরকারের কাছে ইতোমধ্যে ছেলেকে ফেরত আনার জন্য আবেদনও করেছেন। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, তার এমন দাবির পর এবার সাইফের বাড়ি থেকে সংগ্রহ করা নমুনার সঙ্গেও মিলল না শরিফুলের হাতের ছাপও। গত ১৬ জানুয়ারি ভোরে রক্তাক্ত অবস্থায় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় সাইফকে। দাবি করা হয়, আগের রাতে কোনও দুষ্কৃতী ঢ়ুকে পড়ে তার বাড়িতে। ডাকাতিতে বাধা পেয়েই গৃহকর্তার উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। তদন্তে নেমে গত ১৮ জানুয়ারি মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার সদস্যরা ঠাণে এলাকার এক শ্রমিক বসতি থেকে গ্রেপ্তার করে শরিফুলকে। এরপর দাবি করা হয়, অভিনেতার ওপর হামলার ঘটনায় তিনিই মূল অভিযুক্ত। এবার সেই তদন্তের মোড় কি ঘুরতে চলেছে অন্যদিকে? ঘটনার পর সাইফের বাড়ি থেকে সংগ্রহ করা হয়েছে ১৯টি আঙুলের ছাপ। এতগুলো ছাপের মধ্যে একটির সঙ্গেও মিল নেই শরিফুলের হাতের ছাপের। জানা গেছে, ধৃত শরিফুল ইসলাম শেহজাদের ১০টি আঙুলের ছাপ পাঠানো হয়েছিল ফরেন্সিক পরীক্ষার জন্য। মহারাষ্ট্র সিআইডি-র ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা যে রিপোর্ট দিয়েছেন তাতে জানা যাচ্ছে, সাইফের বাড়ি থেকে পাওয়া ১৯টি নমুনার একটিও মিলছে না শরিফুলের সঙ্গে। প্রশ্ন উঠছে, আদৌ শরিফুলই সাইফের বাড়িতে হামলা চালিয়েছিলেন তো? নাকি শরিফুলের বাবার সন্দেহই ঠিক। তাকে আসলে ফাঁসানো হচ্ছে সাইফকাণ্ডে!


এই বিভাগের আরো খবর