সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

এ আর রহমানের সমালোচনায় সোনু নিগম

প্রতিনিধি: / ১৬০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

বিনোদন: অস্কারজয়ী এ আর রহমানের গান ও ব্যক্তিজীবন নিয়ে সমালোচনা করলেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ আর রহমান প্রসঙ্গে উঠতেই তিনি সাফ জানিয়ে দিয়েছেন তার গান ‘বেকার’ (কোনো কাজের নয়)। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি জিরো টু ইন্ডিয়ার একটি সাক্ষাৎকারে অংশ নেন সোনু নিগম। সেখানে আলাপচারিতায় বলিউড মেগাস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত সিনেমা ‘যুবরাজ’ প্রসঙ্গ ওঠে। এ সিনেমার প্রসঙ্গ উঠতেই সোনু জানান, ‘যুবরাজ’-এ বেশ কয়েকটি গান গেয়েছেন তিনি। এ সিনেমার গানে সোনুর সঙ্গে এ আর রহমানও কাজ করেছিলেন। সোনুকে তাই রহমান প্রসঙ্গে মন্তব্য করতে বলা হলে সোনু বলেন, ‘যুবরাজ’ সিনেমার গানে আমি আর রহমান দুজনেই কাজ করেছি। এ সিনেমার গান সবগুলোই মোটামুটি, ভালো গান বলা যাবে না। সোনু আরও বলেন, এ প্রসঙ্গ নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না। কারণ আমি মিথ্যা বলতে পারব না। আমি বাজে গানের প্রশংসা করতে পারব না। ব্যক্তি এ আর রহমান প্রসঙ্গে বলতে গিয়ে সোনু বলেন, নিজের কাজকে ইবাদত ভাবেন রহমান। কাউকে কখনোই মনে ব্যথা দিয়ে কথা বলেন না। কিন্তু এটিও সত্যি তিনি কাউকে তার খুব ঘনিষ্ঠ করতে চান না। যে কারণে পরিবারসহ অনেকের সাথেই তার দূরত্ব তৈরি হয়েছে। ক্যারিয়ারে একসঙ্গে দীর্ঘ সময় কাজ করেছেন এ আর রহমান ও সোনু নিগম। তাদের যৌথভাবে তৈরি জনপ্রিয় গান হলো সাতরঙ্গি রে (দিল সে), আয়ো রে সখি (ওয়াটার)। ‘যুবরাজ’ সিনেমার জন্য রহমান ‘জয়হো’ গানটি তৈরি করেন। কিন্তু সেটি সিনেমায় ব্যবহার করা হয়নি। যা পরে ‘স্লামডগ মিলিয়েনিয়র’ সিনেমায় ব্যবহার করা হয়। এ গানের জন্য অস্কারও জেতেন এ রহমান।


এই বিভাগের আরো খবর