সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কৃষি খামার দখল করে মোংলায় ঘর নির্মাণের অভিযোগ 

প্রতিনিধি: / ১৭৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি: আদালতে মামলা চলমান থাকা সত্বেও মোংলায় দেশবন্ধু নামে একটি কৃষি খামার দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। রাতারাতি দখল করা ওই খামারের ওপর প্রতিপক্ষ গ্রুপটি এরই মধ্যে সেখানে টিন দিয়ে ঘেরা ঘর নির্মাণ করছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার দক্ষিণ চিলা গ্রামে এই ঘটনায় চার জনকে আসামি করে মোংলা থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী হাফিজুর রহমান সবুজ।
অভিযোগে তিনি উল্লেখ করেন, উপজেলার চিলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে দক্ষিণ চিলা গ্রামে জমি ক্রয় করে দীর্ঘদিন সেখানে একটি কৃষি খামার করে আসছেন। কিন্তু পূর্ব থেকে সেই খামারের অর্ধেকটা দখলের জন্য প্রতিপক্ষ সিদ্দিক খাঁন, সোলাইমান খাঁন, হুমায়ুন খাঁন ও ফোরকান খাঁন চেষ্টা চালিয়ে আসে। এ ব্যাপারে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের মাধ্যমে মিমাংসা করে ব্যার্থ হয়ে শেষ তাদের বিরুদ্ধে আদালতে বাটোয়ারা মামলা (১৫০/২৪) ঠুকে দেন ভূক্তভোগী হাফিজুর রহমান। সেই মামলা চলমান থাকা অবস্থায় শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে তার কৃষি খামারের অর্ধেক জায়গা জবর দখল করে অজ্ঞাত কিছু লোকজন নিয়ে সিদ্দিক খাঁন, সোলাইমান খাঁন, হুমায়ুন খাঁন ও ফোরকান খাঁন টিন দিয়ে ঘেরা ঘর নির্মাণের কাজ শুরু করেছেন। এ ঘটনায় হাফিজুর রহমান বাঁধা দিলে তাকে নানা রকম হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
এ বিষয়ে অভিযুক্ত সোলাইমান খাঁনের দাবি, ‘ আমার জায়গায় আমি ঘর নির্মাণ করছি, কারও জায়গা দখল করিনি’।
এ বিষয়ে মোংলা থানার ওসি মোঃ আনিসুর রহমান বলেন, ‘আমি এখনও এ বিষয়ে কোন অভিযোগ পাইনি, যদি পাই তাহলে যেহেতু জমিজমা সংক্রান্ত বিষয় সেহেতু তাদেরকে আদালতের মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলা বলবো’।


এই বিভাগের আরো খবর