সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সেলেনা গোমেজ নতুন গান নিয়ে ফিরছেন

প্রতিনিধি: / ১৫০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

সেলেনা গোমেজ আবার স্টুডিওতে ফিরেছেন! গত বুধবার তার ইনস্টাগ্রাম স্টোরিজে একটি ভিডিও শেয়ার করেছেন হলিউডের এই সুপারস্টার গায়িকা ও অভিনেত্রী। সেখানে দেখা গেল তিনি নতুন গান তৈরিতে ব্যস্ত। আবারও তাকে গানে মন দিতে দেখে ভক্তরা বেশ উচ্ছ্বসিত। ভিডিওতে দেখা গেল সেলেনা একটি সাদা ট্যাঙ্ক টপ এবং কালো হেডফোন পরে আছেন। স্টুডিওতে খুব মনযোগ দিয়ে কাজ করছেন। ২০২৩ সালে গায়ক বেনি ব্লাঙ্কোর সাথে সম্পর্কে জড়ান সেলেনা গোমেজ। গেল ডিসেম্বরে তারা এনগেজমেন্ট ঘোষণা করেন। সেলেনা তার ইনস্টাগ্রামে একটি ছবির কোলাজ শেয়ার করে সুখবরটি জানিয়েছিলেন। তিনি ক্যাপশন দিয়েছিলেন, ‘আজ থেকে চিরকাল শুরু হয়..’ বাগদানের পর নতুন করে আবারও কাজে ফিরেছেন তিনি। আর শুরুটা হলো গান দিয়েই। নতুন গানটির সম্পর্কে বিস্তারিত জানাননি সেলেনা। স্ক্রীনে একটি লাল হৃদয়ের ইমোজি বসিয়ে ব্যাকগ্রাউন্ডে মৃদু সংগীত বাজাচ্ছিলেন। এটি ভক্তদের আরও কৌতূহলী করে তুলেছে। গেল বছরের ফেব্রুয়ারিতে সেলেনার সর্বশেষ একক ‘লাভ অন’ প্রকাশ হয়েছিল। এরপর তিনি ব্যস্ত হয়ে পড়েন ‘এমিলিয়া পেরেজ’ সিনেমা নিয়ে। সিনেমাটিতে অভিনয় করেছেন সেলেনা। এটি দেশে দেশে পুরস্কার পাচ্ছে। পুরস্কৃত হয়েছেন সেলেনাও। গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডে এই ছবিতে অভিনয়ের জন্য পাশ্ব চরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।


এই বিভাগের আরো খবর