সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রাশমিকা অভিনয় থেকে অবসর নিচ্ছেন!

প্রতিনিধি: / ১৫৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

চলছিল সালমান খান ও রাশমিকা অভিনীত ছবি ‘সিকান্দার’-এর শুটিং। তার মাঝেই শরীরচর্চা করতে গিয়ে পায়ে গুরুতর চোট পান দক্ষিণী নায়িকা রাশমিকা মান্দানা। এই ঘটনার পর রাশমিকাকে প্রথমবার বিমানবন্দরে দেখা যায়। মুখ ঢেকে বিমানবন্দরে ঢ়ুকেছেন তিনি। নিজের পায়ে ভর দিয়ে ভালোভাবে হাঁটতেও পারছেন না নায়িকা। একইসঙ্গে ছবির শুটিংও বিপাকে। এর মাঝেই অভিনয় থেকে অবসর নেওয়ার কথা শোনা গেল রাশমিকার মুখে। নায়িকার আসন্ন ছবি ‘ছাবা’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এসে অবাক করা কথা বললেন রাশমিকা। সে ছবিতে মারাঠা রাণী যশুবাঈয়ের চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়ায় অত্যন্ত আনন্দিত বলে জানিয়েছেন অভিনেত্রী। জানালেন, এই চরিত্রের পর অভিনয় থেকে অবসর নিয়ে ফেললেও আপত্তি নেই তার। অনুষ্ঠানে এক বক্তৃতায় রাশমিকা বলেন,‘ছাবা ছবির কাজ শেষ হলে আমি অবসর নিতে প্রস্তুত। আমি কখনোই কান্নাকাটির অভিনেত্রী নই, তবে ট্রেলারটি দেখার পর আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি।’ ‘ছাভা’ ছবিতে রাশমিকা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল, আশুতোষ রানা, দিব্যা দত্ত, নীল ভূপালম, সন্তোষ জুভেকার এবং প্রদীপ রাওয়াত। ছবিটির ট্রেলার ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। দর্শকরা এই ছবি মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ছবিটি ছত্রপতি শিবাজীর জন্মবার্ষিকীর কয়েকদিন আগে ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে বলে জানা গেছে।


এই বিভাগের আরো খবর