সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে ৫ হাজার নকল সিগারেটসহ বাগেরহাটের যুবক গ্রেফতার

প্রতিনিধি: / ১৯১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ৫ হাজার শলাকা নকল ডারবি সিগারেটসহ রুবেল তালুকদার ওরফে সৈকত(২৫) নামে এক যুবকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রুবেল বাগেরহাট সদর থানার অর্জুন বহর গ্রামের নুর ইসলাম তালুকদারের ছেলে। বুধবার রাত ৯টার দিকে থানা পুলিশ তাকে নকল ডারবি সিগারেটসহ গ্রেফতার করে। এ ঘটনায় পুলিশের এসআই বিএম বদিউজ্জামান বাদি হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫এ(বি) ধারায় মামলা দায়ের করেছেন। রুবেলকে গত বৃহস্পতিবার বাগেরহাট আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।

এ বিষয়ে থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, কাগজে ছাপানো নকল ব্যান্ডরোলযুক্ত ডারবি সিগারেট বাজারজাত করার জন্য এক যুবক মোরেলগঞ্জ বাসস্ট্যান্ডে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশরে একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে স্থানীয়দের সম্মুখে তার সাথে থাকা বস্তা তল্লাশি করে ৫০০ প্যাকেটে ৫ হাজার শলাকা নকল ডারবি সিগারেট জব্দ করা হয়।

ডারবি’র পরিবেশক ব্রিটিশ-আমেরকিান টোব্যাকো কোম্পনীর মোরেলগঞ্জ-শরণখোলার পরিবেশক কেএম মাসুদ করিম বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র ডারবি সিগারেটের নামে নকল ব্যান্ডরোল ছাপিয়ে তা বাজারজাত করে আসছে। কর্তৃপক্ষেরে সাথে আলোচনা করে ক্রেতা সেজে ওই চক্রের সদস্য রুবেলকে হাতেনাতে ধরা হয়েছে।


এই বিভাগের আরো খবর