সর্বশেষ :
বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অবশেষে জয়ের দেখা পেলো চেলসি

প্রতিনিধি: / ২৮০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

চেলসি প্রিমিয়ার লিগে তাদের পাঁচ ম্যাচের জয়খরা শেষ করেছে স্ট্যামফোর্ড ব্রিজে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিরুদ্ধে ৩-১ গোলের জয়ে। একইসঙ্গে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে তারা। তোসিন আদারাবিয়ো, মার্ক কুকুরেয়া এবং নোনি মাদুকে গোল করেন, যা বøুজদের আবার টপ ফোরে ফিরিয়ে আনতে সহায়তা করে। ঘরের মাঠে দাপট দেখিয়েই খেলেছে চেলসি। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে (২৪ মিনিট) তোসিন আদারাবিয়ো দারুণ ফিনিশিংয়ে লিড এনে দেন দলকে। প্রথমার্ধের ইনজুরি টাইমে ম্যাট ডোহার্টি কর্নার থেকে সমতা ফেরান, কিন্তু বøুজরা ৫ মিনিটের মধ্যে দুটি গোল করে আবার নিয়ন্ত্রণ নেয়। ৬০ মিনিটে মার্ক কুকুরেয়া ক্লোজ রেঞ্জ থেকে গোল করে চেলসিকে পুনরায় লিড দেন। পাঁচ মিনিট পর নোনি মাদুকে ব্যবধান ৩-১ করেন। এই জয়ে এনজো মারেসকার দল নিউক্যাসল ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটিকে টপকে চতুর্থ স্থানে উঠে এসেছে। অন্যদিকে উলভস গোল ব্যবধানে রেলিগেশন জোনের বাইরে, ১৭তম স্থানে রয়েছে।

 


এই বিভাগের আরো খবর